ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

জিৎকে নিয়ে বিতর্কিত পোস্ট, নিজ ভক্তদের সাবধান করলেন দেব


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-৮-২০২৬ দুপুর ২:১৬

ওপার বাংলার অভিনেতা জিতের নতুন সিনেমা নিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষ ও হেয় করার অভিযোগে নিজের ফ্যান পেজের এডমিনদের কড়া বার্তা দিয়েছেন টালিউড অভিনেতা দেব অধিকারী। সহশিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে জিতের বিরুদ্ধে করা সব নেতিবাচক পোস্ট অবিলম্বে মুছে ফেলার আহ্বান জানান অভিনেতা। 

সম্প্রতি জিতের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রথম সপ্তাহের আয় ও দর্শকসংখ্যা নিয়ে দেবের একটি ফ্যান পেজ থেকে কটাক্ষ করে পোস্ট দেওয়া হয়। বিষয়টি নজরে আসার পর দেব নিজেই ওই পেজের মন্তব্য ঘরে গিয়ে তীব্র আপত্তি জানান, সাবধান করেন এবং নেতিবাচক আলোচনা বন্ধের নির্দেশ দেন।

পরে নিজের প্রোফাইলেও বিষয়টি নিয়ে পোস্ট করেন দেব। লেখেন, ‘জিতের বিরুদ্ধে থাকা সমস্ত নেতিবাচক পোস্ট ডিলেট করো। জিৎ আমার বড় ভাইয়ের মতো। টিকিট কাটো আর সিনেমা দেখতে যাও।’

প্রায় তিন লাখ অনুসারীর ওই ফ্যান পেজটি দেবের নির্দেশ পাওয়ার পরই জিতের বিরুদ্ধে পোস্ট করা সব নেতিবাচক ছবি ও তথ্য সরিয়ে ফেলে। দেবের এই সৌজন্যবোধের প্রশংসা করে একটি পোস্টের মাধ্যমে নিজেদের ভুলের জন্য ক্ষমাও চান পেজের এডমিনরা।

উল্লেখ্য, ওপার বাংলার বড় পর্দায় দেব ও জিতের ভক্তদের মধ্যে সামাজিক মাধ্যমে প্রায়ই তর্কাতর্কি দেখা যায়। তবে দেবের এই পদক্ষেপকে বিনোদন ইন্ডাস্ট্রিতে সুস্থ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে প্রশংসনীয় উদাহরণ হিসেবে দেখছেন নেটিজেনরা।

এমএসএম / এমএসএম

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র‍্যাপার

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’