ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

রাতে টিএসসিতে গাইবে ‘আভাস’, ভক্তদের আমন্ত্রণ তুহীনের


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-৮-২০২৬ দুপুর ২:৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড ‘আভাস’-এর কনসার্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি আয়োজিত ‘কোরিয়ান কালচারাল এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল’-এ মঞ্চ মাতাবে ব্যান্ডটি। শনিবার (২২ আগস্ট) রাত ৮টায় কনসার্টটি শুরু হওয়ার কথা রয়েছে। 

কনসার্ট উপলক্ষে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় শ্রোতা-দর্শকদের সরাসরি উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আভাসের প্রধান ভোকালিস্ট তানযীর তুহীন। ব্যান্ডের অফিশিয়াল পেজ থেকেও একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আজ রাত ৮টায় টিএসসিতে পারফর্ম করার তথ্য নিশ্চিত করা হয়েছে। 

ভিডিও বার্তায় তুহীন জানান, কোরিয়ান কালচারাল এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল উপলক্ষে আয়োজিত এ কনসার্টে সংগীতপ্রেমীদের সঙ্গে দেখা হবে। গান পরিবেশনের পাশাপাশি টিএসসিতে সবার সঙ্গে আড্ডায় মেতে ওঠার আশাবাদ ব্যক্ত করেন এই শিল্পী।

উল্লেখ্য, জনপ্রিয় সব গান দিয়ে দীর্ঘদিন ধরেই দেশের তরুণ প্রজন্মের শ্রোতাদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ব্যান্ড ‘আভাস’। তাদের উল্লেখযোগ্য গানগুলো হলো ‘আভাস’, ‘মানুষ-১’, ‘বাস্তব’, ‘অনাথ’, ‘ক্যামেরা’ এবং ‘সত্তা’। 

aliul / aliul

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র‍্যাপার

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’