ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-৮-২০২৬ দুপুর ৩:১৩

‘হালদা’ ও ‘ছিটকিনি’র পর নতুন সিনেমার কাজ শুরু করেছেন অভিনেত্রী রুনা খান। সিনেমাটির নাম ‘জলপবন’। বর্তমানে সুনামগঞ্জের হাওর এলাকায় এর শুটিংয়ের জন্য অবস্থান করছেন বলে জানা গেছে। 

তরুণ নির্মাতা রাজন তালুকদারের পরিচালনায় চলতি মাসের ১৫ তারিখ থেকে সেখানে দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে, যা চলবে পুরো মাসজুড়ে।

সংবাদ মাধ্যমে রুনা খান জানিয়েছেন, হাওর অঞ্চলের মানুষের জীবনের গল্প এবং প্রতীক্ষার আবহ নিয়ে নির্মিত হচ্ছে ‘জলপবন’। সিনেমাটিতে ‘নিরালা’ নামের একটি কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। চরিত্রটি পছন্দ হয়েছে বলেই এখানে যুক্ত অভিনেত্রী। দর্শকদের ভালো কিছু উপহার দেবেন বলেও আশাবাদী তিনি।

এ সিনেমায় রুনা খানের সঙ্গে অভিনয় করছেন তরুণ অভিনেতা সুশান্ত পৃথ্বীরাজ ও সামিউল হক। এছাড়াও বাকি শিল্পীদের নিয়েও প্রশংসা করেছেন এই অভিনেত্রী।

এদিকে রুনা খান শুটিংয়ে ব্যস্ত থাকলেও মুক্তির প্রস্তুতি নিচ্ছে রুনা খান অভিনীত কয়েকটি সিনেমা। তার মধ্যে একটি ‘লীলা মন্থন’। সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। এ ছাড়া মাসুদ পথিকের ‘বক’ ও কৌশিক শংকর দাসের ‘দাফন’ সিনেমা দুটিও রয়েছে মুক্তির অপেক্ষায়।

aliul / aliul

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র‍্যাপার

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’