হঠাৎ হাসপাতালে ভাস্কর ব্যানার্জি, কী হয়েছে অভিনেতার?
হঠাৎ হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ভাস্কর ব্যানার্জি। কয়েক দিন ধরে হাঁটাচলায় সমস্যায় ভুগছিলেন তিনি। পরে চিকিৎসকের পরামর্শে হিপে অস্ত্রোপচার করানো হয় তার। বর্তমানে কলকাতার বি পি পোদ্দার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেতা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার অসুস্থতার খবর জানান ভাস্কর ব্যানার্জির ছেলে ইন্দ্র। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা বাবার একটি ছবিও প্রকাশ করেন তিনি। ছবিতে হাতে ফোন নিয়ে মুখে চেনা হাসি দেখা গেছে অভিনেতার।
বাবাকে নিয়ে আবেগঘন পোস্টে ইন্দ্র লেখেন, ‘৪০ বছরেরও বেশি সময় ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে অভিনয় করে অসংখ্য মানুষের ভালোবাসা অর্জন করা একজন অভিনেতা, আর আমার কাছে-তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি আমার বাবা। হিপের অপারেশন সফলভাবে হয়েছে।’
তিনি আরও লেখেন, ‘অপারেশনের পরও যেভাবে শক্ত মনের মানুষ হয়ে হাসিমুখে আছো, সেটা দেখে আবারও বুঝলাম- তুমি সত্যিই একজন ফাইটার। জীবনে অনেক চরিত্রে অভিনয় করেছো, অনেক কঠিন সময় পেরিয়েছো, কিন্তু আমার কাছে তোমার সবচেয়ে বড় পরিচয়- তুমি আমার বাবা।’
বাবার দ্রুত সুস্থতার প্রত্যাশা জানিয়ে ইন্দ্র লেখেন, ‘এই লড়াইটাও তুমি জিতবে। ধীরে ধীরে সুস্থ হয়ে আবার নিজের পায়ে দাঁড়াবে, আবার আগের মতো হাসবে।’
এদিকে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে ভাস্কর ব্যানার্জি বলেন, গত ২০ আগস্ট তার অস্ত্রোপচার হয়েছে। কয়েক দিন ধরে হাঁটাচলায় বেশ অসুবিধা হচ্ছিল। চিকিৎসকের পরামর্শের পরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি।
অভিনেতার ভাষায়, ‘গত ২০ তারিখ অপারেশন হয়েছে আমার। কদিন ধরেই হাঁটাচলা করতে বেশ অসুবিধা হচ্ছিল। চিকিৎসকের পরামর্শ নিতেই তিনি অপারেশনের কথা বলেন। আমাদের অভিনেতাদের পা, কোমরই তো সব। হাঁটতে না পারলে কীভাবে হবে? বয়সও তো হচ্ছে। তাই আর দেরি না করে হাসপাতালে ভর্তি হয়ে গেলাম।’
অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে বলেও জানান ভাস্কর। তবে তার আশা, দুর্গাপূজার আগেই সুস্থ হয়ে উঠবেন। তিনি বলেন, ‘রিকভারি পিরিয়ড বেশ সময়সাপেক্ষ। তবে আশা করি পুজোর আগেই ঠিক হয়ে যাব।’
চার দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ভাস্কর ব্যানার্জি বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ। টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যমে অভিনয় করে দর্শকের কাছে নিজের জায়গা তৈরি করেছেন তিনি।
অভিনেতার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর অনুরাগী ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করেন। তবে অস্ত্রোপচার সফল হওয়া এবং বর্তমানে আগের তুলনায় ভালো থাকায় ভক্তদের মধ্যেও স্বস্তি ফিরেছে।
aliul / aliul
হঠাৎ হাসপাতালে ভাস্কর ব্যানার্জি, কী হয়েছে অভিনেতার?
নতুন গল্পের খোঁজে রাজীব, সুমন ও খসরু
হলিউড ওয়াক অব ফেমে গিয়ে যে কারণে আপ্লুত সাফা কবির
ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’
চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’
তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা, যা জানা গেল
হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান
আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?
রাতে টিএসসিতে গাইবে ‘আভাস’, ভক্তদের আমন্ত্রণ তুহীনের
জিৎকে নিয়ে বিতর্কিত পোস্ট, নিজ ভক্তদের সাবধান করলেন দেব