ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন, অস্বস্তি থেকে মুক্তি মিলবে কবে?


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৮-২০২৬ রাত ৮:২৮

বর্ষাকাল চললেও দেশে আপাতত কোনো তীব্র তাপপ্রবাহ নেই। তবে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের প্রভাবে প্রচণ্ড ভ্যাপসা গরমে চরম অস্বস্তিতে পড়েছে জনজীবন। আকাশ মেঘমুক্ত হতেই সূর্যের খাড়া আলোয় দ্রুত তাপমাত্রা বাড়ছে এবং বৃষ্টির বিরতিতেই অনুভূত হচ্ছে তীব্র দাবদাহ। বর্ষার উচ্চ আর্দ্রতাজনিত এইশনিবার (২২ আগস্ট) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) ঢাকা পোস্টকে জানিয়েছে, আগামী অক্টোবরের মাঝামাঝি বা শেষ সপ্তাহের আগে আবহাওয়ায় বড় ধরনের কোনো পরিবর্তনের আশা নেই।

সংস্থাটি জানায়, মৌসুমি বায়ুর বিদায় এবং সূর্যের অবস্থানের ওপরই নির্ভর করছে এই আবহাওয়ার পরিবর্তন। অক্টোবর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের দিকে বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করবে। একই সঙ্গে সূর্যও ধীরে ধীরে দক্ষিণ গোলার্ধের দিকে সরে যাওয়ায় প্রখর রোদের তীব্রতা অনেকটাই কমে আসবে। ফলে অক্টোবর মাসের শেষ দিকে গিয়ে এই অস্বস্তিকর আবহাওয়া পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হতে পারে। তবে এর মাঝে যদি ভারী বৃষ্টিপাত বা কোনো শক্তিশালী বৃষ্টি বলয় সক্রিয় হয়, তবে সাময়িকভাবে ভ্যাপসা গরম কিছুটা প্রশমিত হতে পারে। তবে বৃষ্টি থামার পরপরই আবার বাড়বে আর্দ্রতাজনিত গরম।

বিডব্লিউওটি আরও জানায়, জুন, জুলাই ও আগস্ট মাসে ঘন ঘন বৃষ্টি হওয়ায় তাপমাত্রা খুব বেশি বাড়তে পারে না। কিন্তু সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাতের প্রবণতা অন্যান্য মাসের তুলনায় কিছুটা কমে আসে। এর ফলে সেপ্টেম্বরে গড় তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি ভ্যাপসা গরম আরও তীব্র আকার ধারণ করতে পারে। 

আবহাওয়া পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, সেপ্টেম্বরে বৃষ্টি বিরতির সুযোগে দেশে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহও সক্রিয় হতে পারে। তাই আরামদায়ক আবহাওয়া পাওয়ার আগে অন্তত আগামী দুই মাস এই ভ্যাপসা গরমের সঙ্গেই মানিয়ে নিয়ে চলতে হবে।

aliul / aliul

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

দিনভর পানি নিষ্কাশন, ফুটপাত দখলমুক্তে তৎপর ছিলেন প্রশাসক, তবুও ভোগান্তি

‘দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে’

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়া‌নোর উপায় নিয়ে কানাডার স‌ঙ্গে আলোচনা

আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান হুমায়ুন কবিরের

জলবায়ু প‌রিবর্ত‌নে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি নিয়ে প্রতিমন্ত্রীর উদ্বেগ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

সাতক্ষীরার অভিজ্ঞতায় উপকূলে পানি সংকট মোকাবিলার আহ্বান

ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট পেশ করা হবে

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

মিরপুর বাংলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ