ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রী যথাযথ মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়েছেন: মঈন খান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৮-২০২৬ দুপুর ১১:৩৯

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যথাযথ মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়েছেন।’
মন্ত্রী হিসেবে রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
নবনিযুক্ত স্থানীয় সরকার মন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী আমার উপর আস্থা রেখে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন।
সবাইকে সাথে নিয়ে কাজ করবো।
সকাল ৯টার পরপরই তিনি সচিবালয়ে আসেন মঈন খান।
পরে সকাল ১০টায় তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বসেন মন্ত্রী। এ সময় তার সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।
বিএনপি সরকার গঠনের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার পর শুক্রবার শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দিন মন্ত্রী হিসেবে নিয়োগ পান এবং শপথ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। ওই দিনই তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

 

Aminur / Aminur

দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে

নৌবাহিনী ও বিমান বাহিনীর নির্বাচনি পর্ষদ-২০২৬ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ন্ত্রণ নয়, রেগুলেট করা : নতুন তথ্যমন্ত্রী

লঘুচাপের কারণে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রধানমন্ত্রী যথাযথ মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়েছেন: মঈন খান

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার

এডমিরাল পদে নৌবাহিনী প্রধানের পদোন্নতি

সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন, অস্বস্তি থেকে মুক্তি মিলবে কবে?

মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয় চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে

হৃদয়ে ঢাকা-৪১৬ : ডিএসসিসির উদ্যোগে চলচ্চিত্র উৎসব