ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নজরুল সংগীত নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-৮-২০২৬ দুপুর ১২:২২

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রাগভিত্তিক শাস্ত্রীয় সংগীতকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 

বিজ্ঞাপন

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘“বেণুকা”- রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় কাজী নজরুল ইসলাম’ শীর্ষক এই আয়োজন। নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজকদের ভাষ্য, বাংলা গানের পরিসরে ধ্রুপদি সংগীতের রাগ-রাগিণী, তাল ও সুরের শাস্ত্রীয় সৌন্দর্যকে নজরুল তার সৃষ্টিশীলতায় স্বতন্ত্র নান্দনিক ভাষায় রূপ দিয়েছেন। তার রাগভিত্তিক গান শুধু সুরের অনুশীলন নয়; এতে রাগের শরীরে কবিতার প্রাণ, শাস্ত্রীয়তার ভেতরে হৃদয়ের আবেগ এবং সুরের ভেতর এক অনন্য মেলবন্ধন রয়েছে।

অনুষ্ঠানের প্রথম পর্বে থাকছে আলোচনা পর্ব। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডাঃ জাহেদ উর রহমান।

আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। 

আলোচনা পর্বের পর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে সাংস্কৃতিক সন্ধ্যা।

আয়োজকরা আশা করছেন, ছন্দ ও সুরের এই নান্দনিক আয়োজন দর্শক-শ্রোতাদের সমৃদ্ধ করার পাশাপাশি নজরুলের সংগীতের রাগভিত্তিক বৈশিষ্ট্য নতুন প্রজন্মের কাছে আরও গভীরভাবে পৌঁছে দেবে।

aliul / aliul

ওটিটিতে মন্ত্রীর মেয়েকে অপহরণের গল্প

কেমন সাড়া পাচ্ছে আর্টসেলের নতুন গান

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর সাড়ে পাঁচশো লিংক

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা

নজরুল সংগীত নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন

৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের

দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ

ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

এবার সারাকে ‘কিংবদন্তি’ বানাচ্ছেন বানসালি

ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা

যে গানের নেপথ্যে চা শ্রমিকদের নির্মম বাস্তবতার ইতিহাস

উত্তম-সুচিত্রা থেকে দেব-কোয়েল, তারকাদের আসল নাম জানেন কি?