আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর সাড়ে পাঁচশো লিংক
রুপালি জগতের তারকাদের নিয়ে অশালীন কিংবা আপত্তিকর কনটেন্ট তৈরির বিষয়টি নতুন কিছু নয়। বলিউডে এমন বহু অভিনেত্রী রয়েছেন, যাদের ছবি বা ভিডিও বিভিন্ন নিষিদ্ধ সাইটে ছড়িয়ে দেওয়া হয়। এবার এমনই অভিযোগে নিজের ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভারতীয় অভিনেত্রী জাহ্নবী। তার করা সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এবার তাৎপর্যপূর্ণ রায় দিয়েছেন দিল্লির উচ্চ আদালত।
ভারতীয় গণমাধ্যমের খবর, অনলাইনে থাকা ৫৫২টি আপত্তিকর ও অশালীন ইউআরএল (লিংক) অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। তবে মামলায় প্রায় সাত হাজার লিঙ্কের উল্লেখ ছিল। তার মধ্যেই আপাতত ৫৫২টি ইউআরএল সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে চিহ্নিত এই লিংকগুলোতে আপত্তিকর ও অশালীন কনটেন্ট থাকায় সেগুলো দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়।
ফ্যান পেজগুলোর বিষয়ে হাইকোর্ট স্পষ্ট করে বলেন, তারকার নামে পরিচালিত সব ফ্যান পেজই স্বয়ংক্রিয়ভাবে বেআইনি হয়ে যায় না। এসব পেজে ছবি, ভিডিও, চলচ্চিত্রের তথ্য, প্রশংসা কিংবা সমালোচনা থাকতে পারে। শুধু তারকার নাম বা ছবি ব্যবহারের কারণে সব ফ্যান ক্লাব বন্ধ করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন আদালত। তবে কোনো পেজ যদি অশালীন কনটেন্ট ছড়ায় কিংবা তারকার পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জন করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যাবে।
জাহ্নবী কাপুরের করা এই মামলায় এআই-নির্মিত ডিপফেক ছবি, ভুয়া অ্যাকাউন্ট ও বাণিজ্যিক শোষণের বিষয়টি উঠে আসে। আদালত এসব স্পর্শকাতর ও বিকৃত কনটেন্টকে সাধারণ অনুরাগী পেজ থেকে আলাদা করে বিবেচনা করার ওপর জোর দেন।
উল্লেখ্য, জাহ্নবী কাপুরকে সর্বশেষ তেলেগু ভাষার অ্যাকশন ড্রামা ‘পেড্ডি’-তে দেখা গেছে। বুচি বাবু সানা পরিচালিত এই সিনেমায় তিনি অভিনেতা রাম চরণ ও শিবরাজকুমারের সঙ্গে অভিনয় করেন। সিনেমাটি চলতি ২০২৬ সালের জুনে প্রেক্ষাগৃহে এবং পরবর্তীতে জুলাইয়ে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায়।
aliul / aliul
প্রথম পর্বে জীবনের গল্প শোনাবেন ফেরদৌসী রহমান
মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’
হ্যালোইনে কুমড়া নিয়ে মেতেছেন স্পর্শিয়া
পর্দায় অপরাধের গল্প তুলে আনা নির্মাতার রান্নাঘরে মৃত্যু
নেটফ্লিক্সে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার
অভিনয় নয়, ভিন্ন পথে মৌসুমী–ওমর সানীর দুই সন্তান
কমলা শাড়িতে মোহনীয় পরীমনি
গোপন বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছিল
না ফেরার দেশে ‘সিআইডি’খ্যাত নির্মাতা বিপি সিং
বোরকা পরে বাজার করলাম : শাবনূর
নতুন সিনেমায় শরিফুল রাজ
ছোট্ট শিশুটি এখন ১০০ কোটি টাকার মালিক