যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ : প্রতিবেশীদের সতর্কবার্তা ইরানের
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি-ডে’-তে যোগ না দিতে প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোকে সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি।
শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ি বলেন, “আমরা আমাদের সব প্রতিবেশী দেশকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে মার্কিন পক্ষে যোগ না দেওয়ার আহ্বান জানাচ্ছি। যদি আমাদের কোনো প্রতিবেশী দেশ এ আহ্বানে সাড়া না দিয়ে মার্কিন পক্ষে যোগ দেয়, সেক্ষেত্রে আমরা সেই দেশকে শত্রু হিসেবে বিবেচনা করব।”
“আমরা যুদ্ধকে বিস্তৃত করতে চাই না; কিন্তু যদি ইরানের প্রতিবেশী দেশগুলো (অর্থনৈতিক যুদ্ধে) যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেয়, তাহলে আমরা তাদের জাতীয় স্বার্থে আঘাত হানব। পারস্য উপসাগর কিংবা হরমুজ প্রণালি দিয়ে তাদের এক ফোঁটা তেলও পরিবহন করতে দেওয়া হবে না।”
গত ১৯ আগস্ট ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অভিযান ‘ইকোনমিক ডি-ডে’ ঘোষণা করেন প্রসিডেন্ট ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, “ইসলামি প্রজাতন্ত্রী ইরানকে আমি ছাড়া আর কেউ চুক্তির জন্য এত সুযোগ-সুবিধা, এত ছাড় দেয়নি। এটা তাদের জন্য দুঃখজনক যে তারা চুক্তি করতে ব্যর্থ হয়েছে। এ কারণে আজ আমি ইরানের বিরুদ্ধে সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান ঘোষণা করছি। এ অভিযান এতটা বিধ্বংসী হবে যে এর আগে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এমন অভিযান হয়নি। এটা হবে একটি অর্থনৈতিক যুদ্ধ এবং এর জেরে ইরান আন্তর্জাতিক বিশ্ব থেকে অভূতপূর্ব মাত্রায় বিচ্ছিন্ন হয়ে যাবে।”
ট্রুথ সোশ্যাল পোস্টে ইরানের প্রতি মিত্রভাবাপন্ন দেশগুলোকে হুঁশিয়ারিও দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প; বলেছেন, “আমি আরও ঘোষণা করছি যে (অভিযান চলাকালে) কোনা দেশ যদি তার অর্থনৈতিক প্রতিষ্ঠান, বাণিজ্য, বিমান বন্দর অথবা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যকে ইরানকে কোনো প্রকার সহযোগিতা প্রদান করে, সেক্ষেত্রে সেই দেশকেও ভয়াবহ অর্থনৈতিক পরিণতি ভুগতে হবে। তেল চোরাচালান, পণ্য বিনিময় লাইন, নগদ অর্থ স্থানান্তর, মুদ্রা বিনিময় কেন্দ্র, জাহাজ নিবন্ধন, ভুয়া কোম্পানি - এই সবকিছু এখন থেকে বন্ধ হতে হবে।”
আইআরআইবিকে দেওয়া সাক্ষাৎকারে মেজর জেনারেল মোহসিন রেজায়ি বলেন, “ইরান যুদ্ধ এবং যুদ্ধবাজদের বিপক্ষে। আমরা যুদ্ধের অবসান চাই; তবে ট্রাম্প যদি ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন, তাহলে তিনি ভূমিকম্পের মতো শক্তিশালী প্রতিক্রিয়া পাবেন।”
aliul / aliul
রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন
রিয়াদের বিমানবন্দরের কাছ থেকে উড়ছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট
সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের চুক্তি
ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি নীতি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প
মসজিদে বোমা হামলা : ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান
অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালেন আদালত
বাব আল-মান্দেব : ১৩ দেশের প্রতিরক্ষা জোট সক্রিয় করার বার্তা সৌদির
হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি
ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প