ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

কেমন সাড়া পাচ্ছে আর্টসেলের নতুন গান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-৮-২০২৬ দুপুর ১২:৫৮

নতুন গান প্রকাশ করেছে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। সম্প্রতি তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এসেছে ‘বিদায় কিভাবে জানাই’ গানটির লিরিক্যাল ভিডিও। এটি মূলত ব্যান্ডের ‘চতুর্থাংশ ইপি’ অ্যালবামের শেষ গান।  

গানটি সামনে আসার পর থেকেই সামাজিক মাধ্যম ও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে ভক্তদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং আবেগঘন মন্তব্য দেখা গেছে। বিশেষ করে গানটি শুনে প্রিয়জনদের হারানো ও বিদায় জানানোর স্মৃতিচারণ করছেন শ্রোতাদের অনেকে। 

গত শনিবার (২২ আগস্ট) আর্টসেলের অফিশিয়াল ইউটিউব চ্যানেল, স্পটিফাইসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গানটির লিরিক ভিডিও মুক্তি দেওয়া হয়। মুক্তির একদিন পেরোতেই বেশ সাড়া পেয়েছে গানটি। লিরিক্যাল এই ভিডিওতে এই সময়ের মধ্যে ১৭ হাজার বারের বেশি দেখা হয়েছে। জমা পড়েছে শ্রোতাদের শত শত মন্তব্য।

গানটির কথা যৌথভাবে লিখেছেন সাইফ আল নাজি (সেজান) ও শাহান কবন্ধ। সুর ও সংগীতায়োজন করেছে ব্যান্ড আর্টসেল নিজেই। গেয়েছেন ভোকালিস্ট লিংকন ডি কস্তা। 

গানটি প্রকাশের পর ইউটিউবের কমেন্ট বক্সে সাধারণ শ্রোতাদের ব্যক্তিগত আবেগ ও স্মৃতির নানা অনুষঙ্গ ফুটে উঠেছে। সম্প্রতি পিতৃহারা এক শ্রোতা কমেন্টে লিখেছেন, ‘গত ১৮ আগস্ট বাবাকে হারানোর পর থেকে মনে প্রশ্ন জাগছিল কীভাবে তাকে বিদায় জানাব, গানটির মধ্য দিয়ে সেই কষ্টের প্রকাশ ঘটেছে।’ আরেক শ্রোতা মন্তব্য করেছেন, ‘আহা.... কি সুন্দর গানের কথা... বিদায় কিভাবে জানাই (প্রিয়তমা চলে গেছে)।’  আরেক শ্রোতা আবার লিখেছেন, ‘আর্টসেল আবার পুরোনো রূপে ফিরেছে, দারুণ।’

সাধারণ ভক্তদের পাশাপাশি গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মিনার রহমানও। তিনি এক ফেসবুক পোস্টে চট্টগ্রামে শো শেষে ঢাকায় ফেরার পথে বিমানবন্দরে আর্টসেল সদস্যদের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন। সেখানে আর্টসেলকে নিজের প্রিয় ব্যান্ড উল্লেখ করে গানটি সবাইকে শোনার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গানটিকে ব্যান্ডের দীর্ঘ মিউজিক্যাল যাত্রার একটি বিশেষ অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখছে আর্টসেল। ব্যান্ডটির মতে, কিছু বিদায় কীভাবে জানাতে হয় তা জানা থাকে না; গানটি প্রকাশের মধ্য দিয়েই সেই না-বলা অভিজ্ঞতার কিছুটা ভাগ করে নেওয়া হয়েছে।

‘চতুর্থাংশ ইপি’  অ্যালবামটি আর্টসেলের অন্যতম শ্রোতাপ্রিয় অ্যালবাম। এই অ্যালবামের গানগুলোর মধ্যে রয়েছে ‘ও আকাশ’, ‘একটা নতুন গান’, ‘জানি ভুল করেছি’ এবং শেষ গান ‘বিদায় কীভাবে জানাই’।

aliul / aliul

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র‍্যাপার

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’