ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

থার্ড টার্মিনালের সফট ওপেনিং ‘১৬ ডিসেম্বর’, সময় ২-১ মাস বাড়তেও পারে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৮-২০২৬ দুপুর ১:৩০

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সফট ওপেনিং আগামী ১৬ ডিসেম্বর করার লক্ষ্য রয়েছে সরকারের। তবে কাজ ভালোভাবে সম্পন্ন করতে প্রয়োজন হলে সময় আরও দুই-এক মাস বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সফট ওপেনিংয়ের পর সর্বোচ্চ তিন মাসের মধ্যে টার্মিনালটি পুরোপুরি চালু করা সম্ভব হবে বলেও জানান তিনি।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, থার্ড টার্মিনাল যেটা আছে, আমরা প্রাথমিকভাবে বলেছিলাম যে ১৬ ডিসেম্বরের মধ্যে সফট ওপেনিং হলেও করব। সেটার কাজ চলছে। এ মাসের মধ্যেই ২৫ তারিখে তারা (জাপানিজরা) বিড জমা দেবে এবং এটা একটা পুঙ্খানুপুঙ্খ রূপের মূল্যায়ন করে আশা করছি সেপ্টেম্বরের মাঝামাঝি আমরা চুক্তি সই করতে পারব।

তিনি বলেন, তারপরে আমাদের হাতে থাকবে সাড়ে তিন মাস। এ সময়ের মধ্যে আমরা চেষ্টা করব যে একটা যদি সফট ওপেনিংও করতে পারি, করলাম। আর যদি মনে করি যে একটু সময় লেগে ভালো হবে, তাহলে দুই-এক মাস সময় বাড়াতেও পারি। সেটা আপনারা সবাই জানবেন আর কি অবস্থা পরিস্থিতি।

কিন্তু এখনও আমরা ১৬ ডিসেম্বরে সফট ওপেনিং হলেও করব, এটাতেই আমরা এখনও অটল রয়েছি, বলেন প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী পদে পদোন্নতি পাওয়া এম রশিদুজ্জামান মিল্লাত।

পুরোপুরি চালু করতে কত সময় লাগবে- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা একটা শুরু করার পরে বোঝা যাবে। কিন্তু এটা সর্বোচ্চ তিন মাসের বেশি সময় নেবে না… সর্বোচ্চ।’

aliul / aliul

বিটুমিন সরবরাহে হয়রানি, যমুনা অয়েলের জিএমের বিরুদ্ধে তদন্ত কমিটি

মান ঠিক রেখে মাছের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী

খাদ্য কর্মসূচির সুফল উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে

ভুয়া গ্রুপের কাজ, সরকারকে বিব্রত করতে এটি করা হয়েছে : ডিবি

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: মঈন খান

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে

মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আশিক চৌধুরী

রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল