দুই দিনেই ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং ছাড়াল ২৭ কোটি রুপি
দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরছেন ভারতের কন্নড় তারকা যশ। ‘কেজিএফ’-এর আকাশচুম্বী সাফল্যের পর এবার তিনি আসছেন ‘টক্সিক : আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’ নিয়ে। গীতু মোহনদাসের এই সিনেমা নিয়ে এরই মধ্যে দর্শকের মধ্যে আগ্রহ চরমে।
সেটার প্রভাব পড়ছে অগ্রিম টিকিট বিক্রিতে। শুক্রবার শুরু হয়েছে এর অগ্রিম টিকিট বিক্রি, এরপরই ঝড় তুলেছে সিনেমাটি। দুই দিনেরও কম সময়ে এর অগ্রিম টিকিট বিক্রির সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৭৩ হাজার।
এনডিটিভির রিপোর্ট অনুসারে, শুধু ভারতেই প্রথম দিনের অগ্রিম বুকিংয়ের পরিমাণ ছাড়িয়েছে ২৭ কোটি রুপি। তবে এর মধ্যে ব্লক সিটও (যেসব আসন সাধারণ দর্শক বুকিং করতে পারেন না) অন্তর্ভুক্ত। ব্লক সিট বাদে অগ্রিম বুকিংয়ের পরিমাণ ১৮ কোটি রুপি পার করেছে।
যশ কর্ণাটক রাজ্যের মানুষ। সেই রাজ্যে হুড়মুড়িয়ে বিক্রি হচ্ছে টিকিট। কেবল কর্ণাটকেই ১৪ কোটি রুপিরও বেশি অগ্রিম বুকিং হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ বুকিং হয়েছে মহারাষ্ট্রে, প্রায় আড়াই কোটি রুপি।
‘টক্সিক’-এর দৃশ্যে যশ
এদিকে আন্তর্জাতিক বাজারে কয়েক দিন আগেই শুরু হয়েছে ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং। এর মধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় ১০ কোটি রুপির মতো বিক্রি হয়েছে। বাকি বাজারগুলোর খবর এখনো সামনে আসেনি।
ধারণা করা হচ্ছে, প্রথম দিনে চমকপ্রদ আয় করে নিতে পারে ‘টক্সিক’। ছাড়িয়ে যেতে পারে যশের আগের ব্লকবাস্টার ‘কেজিএফ : চ্যাপ্টার ২’কেও। ২০২২ সালের এই সিনেমা প্রথম দিন বিশ্বব্যাপী আয় করেছিল ১৬৪ কোটি রুপি।
‘টক্সিক’-এ যশের সঙ্গে রয়েছেন কিয়ারা আদভানি, নয়নতারা, রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি, তারা সুতারিয়া, অক্ষয় ওবেরয় ও সুদেব নায়ার।
aliul / aliul
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়
কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন
দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি
‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’
সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম
এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান
সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র্যাপার
বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!