ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা উৎসবের সেরা সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসেই


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-৮-২০২৬ দুপুর ৩:৭

বিশ্ববিদ্যালয়ের রাজনীতির অন্ধকার ও বাস্তব রূপ নিয়ে সিনেমা বানিয়েছেন তরুণ নির্মাতা আকাশ হক। নাম ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। এ বছরের শুরুর দিকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি। এতে বাংলাদেশ প্যানারমা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় এটি।

পুরস্কারজয়ী সেই সিনেমা এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ২৭ আগস্ট প্রথম প্রহরে মুক্তি পাবে এটি। রবিবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে চরকি।


ছাত্ররাজনীতিতে ক্ষমতা কীভাবে এক হাত থেকে অন্য হাতে যায় কিংবা ক্ষমতার পালা বদলের জন্য কী কী পদ্ধতি অবলম্বন করা হয়, কোথায় টাকা ওড়ে, কার টাকা কার পকেট হয়ে কোথায় যায়। শিক্ষার্থীরা কীভাবে ক্ষমতার বাহক হয়ে রাজা থেকে নিঃস্ব হয়– এমন অনেক কিছুই উঠে এসেছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’-এ।


‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’-এর দৃশ্য
বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর পুরস্কার ও প্রশংসা পেয়ছে সিনেমাটি। নির্মাতা আকাশ হক বলেন, “আমার মনে হয় মানুষ সিনেমাটির হিউমার খুব ভালোভাবে গ্রহণ করেছেন দর্শক। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেকেই আমাকে বলেছে–‘ভাই, এ চরিত্রটা তো আমাদের বিশ্ববিদ্যালয়ের অমুক ভাইয়ের মতো।’ অনেকেই বলেছেন–‘এটা একটা সাহসী কাজ।’ কিন্তু আমার কাছে সাহসী হওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ দর্শকের মনে হওয়া যে, ‘হ্যাঁ, এ কথাটা বলা দরকার ছিল।’ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আমার কাছে শুধু ছাত্ররাজনীতির গল্প নয়; এটা বাংলাদেশের বৃহত্তর ক্ষমতার কাঠামোর একটা ছোট সংস্করণ। এখানকার ক্ষমতার খেলা, পদ পাওয়ার জন্য যে প্রতিযোগিতা, সিনিয়র জুনিয়র সম্পর্ক, গ্রুপিং–এগুলো শুধু ক্যাম্পাসের বিষয় না। এগুলো আমাদের সমাজ এবং রাষ্ট্রেরও প্রতিচ্ছবি। তাই বিশ্ববিদ্যালয়কে নিয়ে সিনেমা করতে গিয়ে রাজনীতিকে এড়িয়ে যাওয়াটা আমার কাছে বরং অস্বাভাবিক মনে হয়েছে।”

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়ীদ, ইফাদ হাসান, চয়ন মণ্ডল, এস এ জীবন প্রমুখ।

aliul / aliul

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র‍্যাপার

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’