ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-৮-২০২৬ দুপুর ৪:৩১

ঢাকাই সিনেমার শীর্ষ সারির অভিনেত্রী তমা মির্জা। টানা বেশ কিছু সফল সিনেমা ও ওটিটি কনটেন্টে কাজ করে যখন তিনি ক্যারিয়ারের তুঙ্গে, ঠিক তখনই ঢুকে পড়লেন কর্পোরেট জগতে যোগ দিলেন একটি বেসরকারি ব্যাংকে। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া।

তবে সমালোচকদের চোখরাঙানি ও এই চর্চার মুখে তমা মির্জার পাশে এসে দাঁড়িয়েছেন আরেকজন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় সমাজব্যবস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করে ভাবনা লেখেন, ‘তমা মির্জার জায়গায় কোনো পুরুষ অভিনেতা ব্যাংকের এই একই পদে থাকলে আমাদের কলিগরাই বড় ভাই বলে তেল দিতেন।’তার কথায়, ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা যে কতটা স্পষ্ট হয়ে উঠছে, তা দিনে দিনে দৃশ্যমান।’

প্রতিবাদ জানিয়ে নিজের পোস্টে ভাবনা আরও লেখেন, ‘সব দোষ মেয়েদের। মেয়েরা সুপারস্টার হবে অবশ্যই কোন পুরুষের হাত ধরে, মেয়েরা একা কিছুই পারবে না এই মনোভাব থেকে বের হয়ে আসেন। জানি পারবেন না, অনেকদিনের অভ্যাস তো।’

শেষে বলেন, ‘একজন নারী সব পারে, আপনাদের বলতে কষ্ট হয়। কারণ মেয়েদের বশ করতে ভালো লাগে সবার। আমরা অভিনয় করবো, ব‍্যাবসা করবো, চাকরি করবো, ছবি আঁকবো, গান গাইবো, লেখালেখি করবো, মা হবো, প্রেমিকা হবো। সব করবো। আপনারা তাকিয়ে তাকিয়ে দেখবেন।’

aliul / aliul

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র‍্যাপার

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’