বাপ্পার গানে উজ্জ্বলের নির্মাণ, দুই গুণীর ‘গলে যাওয়া সময়’
বাপ্পা মজুমদার ও মাসুদ হাসান উজ্জ্বল-দেশের সংস্কৃতি অঙ্গনের গুণী দুই শিল্পী। বাপ্পা তার গায়কী থেকে শুরু করে কথা, সুর ও সংগীতের মন্ত্রে তিন দশকেরও বেশি সময় ধরে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন। আর উজ্জ্বল নির্মাতা হিসেবে বেশি সুনাম কুড়িয়েছেন বটে, তবে তিনিও গানের মানুষ।
এই দুই গুণী শিল্পী একত্র হয়ে উপহার দিলেন নতুন গান ‘গলে যাওয়া সময়’। শনিবার (২২ আগস্ট) রাতে প্রকাশিত হয়েছে এর গানচিত্র। গানটি নিজের কথা-সুর-সংগীতে গেয়েছেন বাপ্পা মজুমদার। আর এর ভিডিও বানিয়েছেন মাসুদ হাসান উজ্জ্বল।
‘হাতে ধরা বালির মতো, সময়ের গলে যাওয়া/ ঘড়ির কাঁটার মতো, অবিরাম সরে যাওয়া/ নদীর স্রোতের মতো, অথবা ধূসর ঘোড়ার মতো/ সময় ছুটে যায়, অনন্তে হারায়/ আর আমি থেকে যাই অতীতে/ সময় তো পিছু ফেরে না/’-এমনই কথায় সময় ও জীবনের অদ্ভুত এক সমীকরণ তুলে ধরেছেন বাপ্পা। সুরেও নিজের চেনা মুন্সিয়ানা দেখিয়েছেন। কেউ কেউ তাই বলেই ফেলছেন, ‘অ্যানাদার মাস্টারপিস ফ্রম বাপ্পা মজুমদার।’
বিজ্ঞাপন
ইদানিং নিজের কথায় গান করছেন বাপ্পা। এ বিষয়ে জানিয়েছেন, ক্যারিয়ারের পুরোটা সময়ে অনেক গীতিকবির সঙ্গেই গান করেছেন। তবে নিজেরও মনে কিছু ভাবনা উঁকি দেয়, সেগুলোকে প্রকাশ করতেই কলম ধরেছেন।
অন্যদিকে মাসুদ হাসান উজ্জ্বল সচরাচর মিউজিক ভিডিও নির্মাণ করেন না। কিন্তু বাপ্পার এ গান শুনেই তিনি মুগ্ধ হয়েছেন। তাই সানন্দে বানিয়েছেন এর ভিডিও।মাস খানেক আগে ‘বুড়ো নাবিকের গল্প’ শুনিয়েছেন বাপ্পা। সেটিও তার নিজের কথা-সুরের গান। গান প্রকাশের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান তিনি।
aliul / aliul
প্রথম পর্বে জীবনের গল্প শোনাবেন ফেরদৌসী রহমান
মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’
হ্যালোইনে কুমড়া নিয়ে মেতেছেন স্পর্শিয়া
পর্দায় অপরাধের গল্প তুলে আনা নির্মাতার রান্নাঘরে মৃত্যু
নেটফ্লিক্সে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার
অভিনয় নয়, ভিন্ন পথে মৌসুমী–ওমর সানীর দুই সন্তান
কমলা শাড়িতে মোহনীয় পরীমনি
গোপন বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছিল
না ফেরার দেশে ‘সিআইডি’খ্যাত নির্মাতা বিপি সিং
বোরকা পরে বাজার করলাম : শাবনূর
নতুন সিনেমায় শরিফুল রাজ
ছোট্ট শিশুটি এখন ১০০ কোটি টাকার মালিক