ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়ছেন উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। পাঁচ বছর ধরে চলা এই লড়াইয়ের মধ্যে নতুন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে তাকে। জানালেন, মাস তিনেক আগে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট ধরা পড়েছে তার; আক্রান্ত হয়েছেন ওভারিয়ান ক্যানসারে।
রোববার (২৩ আগস্ট) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের বর্তমান চিকিৎসা, শারীরিক অবস্থা ও মানসিক প্রস্ততির কথা জানিয়েছেন সামিয়া।
পোস্টে সামিয়া জানান, তিন মাস আগে পরীক্ষার পর তার শরীরে দ্বিতীয় ম্যালিগন্যান্ট শনাক্ত হলে দ্রুত অস্ত্রোপচার করতে হয়। পরে চিকিৎসকরা জানান, এটি হাই-গ্রেড কার্সিনোমা। ফলে বর্তমানে তাকে কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছে।
সামিয়া জানান, গত পাঁচ বছর ধরে ক্যানসারের সাথে লড়াই করছেন। তার কথায়, ‘প্রথমবার কেমো নিতে হয়নি, ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা চলেছিল। এবারের অভিজ্ঞতা তাই আমার কাছে একটু অন্যরকম।’
কেমোথেরাপির কারণে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে চিকিৎসকরা সতর্ক করলেও তা নিয়ে মন খারাপ না করে বরং মানসিকভাবে প্রস্তুত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চুল পড়ে যাওয়ার আগেই নিজের নতুন হেয়ারকাট করিয়ে সেই লুক উদযাপন করেছেন এবং নিজেকে মানসিকভাবে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন।
নিজের এই অভিজ্ঞতার কথা জানিয়ে সামিয়া লেখেন, ‘ডাক্তার বলেছেন, কেমোর কারণে চুল পড়ে যেতে পারে। তাই বিষয়টাকে নিয়ে মন খারাপ না করে বরং স্পন্টেনিয়াসলি অ্যাকসেপ্ট করার সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু নিয়ে মন খারাপ করে তো লাভ নেই—সময়ের সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করতে পারাটাই আসল।’
সামিয়া আরও লেখেন, ‘তাই আজ নিজেই সিদ্ধান্ত নিয়ে নতুন হেয়ারকাট করলাম। জানি, হয়তো কিছুদিন পর চুল পড়ে যাবে। কিন্তু তার আগেই নিজের এই নতুন লুকটাকে সেলিব্রেট করে, নিজেকেই একটু মোটিভেট করতে চাইলাম। আমার এই জার্নির ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম। যারা এই পথের মধ্য দিয়ে গেছেন, তারাই জানেন—এই লড়াইটা কতটা কঠিন। আমি সত্যিই চাই না, আমার কাছের কোনো মানুষকে কখনো এমন একটা জার্নির মধ্য দিয়ে যেতে হোক।’
কঠিন এই সময়ে সবার ভালোবাসা ও দোয়া চেয়ে সামিয়া লেখেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন—আল্লাহ যেন সবকিছু সহজ করে দেন, আগেরবারের মতো এবারও যেন আমার শক্তিটা ধরে রাখতে পারি এবং খুব শিগগিরই আমার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারি। দোয়ায় রাখবেন।’
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের মার্চে নিজের ক্যানসারজয়ের গল্প প্রকাশ্যে এনেছিলেন সামিয়া আফরিন। তখন তিনি জানিয়েছিলেন, ২০২২ সালের দিকে তার শরীরে চতুর্থ স্টেজের ক্যানসার শনাক্ত হয়। প্রায় দুই বছর দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন এবং পরবর্তীতে ক্যানসার আক্রান্ত রোগীদের সহায়তায় একটি ফাউন্ডেশন গড়ে তুলে কাজ শুরু করেন।
aliul / aliul
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়
কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন
দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি
‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’
সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম
এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান
সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র্যাপার
বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!