ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

অরিজিতের মতো গান ছাড়তে চেয়েছিলেন শান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২৬ দুপুর ১১:২৮

চলতি বছরে বলিউড সংগীতজগতের অন্যতম চর্চিত বিষয় অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত। এ নিয়ে তৈরি হয়েছিল নানা জল্পনা

এক সাক্ষাৎকারে শান জানান, অরিজিতের এই সিদ্ধান্তের সঙ্গে তিনি নিজের অতীতকে মেলাতে পারছেন। একসময় তিনিও একইভাবে গান গাওয়া ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন।

অরিজিতের গান ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে শান বলেন, ‘বিষয়টা এমন নয় যে সে পুরোপুরি গান গাওয়া ছেড়ে দিয়েছে। সে এখনো গান গাইছে এবং আমার মনে হয় সামনে আরও অনেক প্লেব্যাক করবে। পরিস্থিতি অতটা চরম নয়।’

তাহলে অরিজিৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন? মুচকি হেসে শান উত্তর দেন, ‘এই প্রশ্নের সঠিক উত্তর তো শুধু অরিজিৎ নিজেই দিতে পারবে। তবে তার রেকর্ড করা অনেক গান এখনো মুক্তি পায়নি। আগামী দুই বছর শ্রোতারা অরিজিতের নতুন অনেক গান শুনতে পাবেন।’


শান আরও যোগ করেন, ‘কে বলতে পারে, হয়তো সে নিজের সিদ্ধান্ত বদলে ফেলবে! এটা তো আর পাথরের লেখা কোনো সিদ্ধান্ত নয় যে বদলানো যাবে না।’

কথা প্রসঙ্গে নিজের ক্যারিয়ারের এক চরম দোলাচলের কথা স্মরণ করেন শান। জানান, বয়স যখন ৩৩ বা ৩৪ বছর ছিল, তখন তিনিও হুবহু এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন।

শান বলেন, ‘সেই সময়ে আমি প্রায় সব ধরনের গান গেয়ে ফেলেছি। দুই-তিনটি বড় পুরস্কারও পেয়েছিলাম। পাশাপাশি সমাজসেবামূলক কাজে যুক্ত হওয়ার একটা ইচ্ছা আমার ছিল। ভাবতাম, জীবনে এতদূর যখন এসেছি, সমাজের জন্য কিছু করা উচিত। কিন্তু কাজের চাপে সময় পেতাম না। মনে হতো, একই চক্রে ঘুরপাক খাচ্ছি।’

শানের পুরো নাম শান্তনু মুখোপাধ্যায়। নব্বই ও দুই দশকের অন্যতম জনপ্রিয় শিল্পীদের একজন। তার মেলোডিয়াস গায়কির জন্য বিশেষ সমাদৃত। তার উল্লেখযোগ্য জনপ্রিয় গানগুলো হচ্ছে- 'চান্দ সিফারিশ', 'হে শোনা', 'যব সে তেরে নয়না', 'বেহেতি হাওয়া সা থা ভো'। 

aliul / aliul

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র‍্যাপার

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’