ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

পানি-বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন বিনিয়োগ চান প্রতিমন্ত্রী শাহে আলম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৮-২০২৬ দুপুর ২:৬

পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে সুসম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সরকারের নীতি ও ইশতেহারে থাকা বিষয়গুলোর বাস্তবায়নের অগ্রগতিও তুলে ধরা হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানি খাতে কী ধরনের বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, রিনিউয়েবল এনার্জি এটা ওয়েস্ট টু এনার্জি হতে পারে।

তিনি বলেন, আমাদের প্রচুর ময়লা-আবর্জনা প্রত্যেক সিটি করপোরেশনেই ডাম্পিং অবস্থায় আছে। ইতোমধ্যে উত্তর সিটি করপোরেশনে চায়নার একটি কোম্পানির সঙ্গে আমরা চুক্তি করেছি, তারা আগামী ১৮ মাস-২০ মাসের মধ্যেই সেখানে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ তারা ময়লা-আবর্জনা থেকে, মানে ওয়েস্ট টু এনার্জির মাধ্যমে জাতীয় গ্রিডে দেবে, সেই কাজ চলমান আছে।

মীর শাহে আলম বলেন, ঠিক ধরনের রিনিউয়েবল এনার্জিতে, মানে নবায়নযোগ্য জ্বালানিতে তারা সহযোগিতা করার বিষয়ে আমাদের মন্ত্রণালয়… সাধারণত এই বিষয়গুলো নিয়েই আমরা কাজ করি। এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। অন্য বিষয় অন্য মন্ত্রণালয় দেখবে।

দুই দেশের বাণিজ্য চুক্তি নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, না, এগুলা নিয়ে আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্ক নাই। এগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় দেখবে। আমরা লোকাল গভর্নমেন্ট বিষয়েই মূলত আলোচনা।

প্রতিমন্ত্রী আরও জানান, সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

aliul / aliul

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

দিনভর পানি নিষ্কাশন, ফুটপাত দখলমুক্তে তৎপর ছিলেন প্রশাসক, তবুও ভোগান্তি

‘দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে’

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়া‌নোর উপায় নিয়ে কানাডার স‌ঙ্গে আলোচনা

আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান হুমায়ুন কবিরের

জলবায়ু প‌রিবর্ত‌নে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি নিয়ে প্রতিমন্ত্রীর উদ্বেগ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

সাতক্ষীরার অভিজ্ঞতায় উপকূলে পানি সংকট মোকাবিলার আহ্বান

ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট পেশ করা হবে

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

মিরপুর বাংলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ