চট্টগ্রাম থেকে ফেনী যাওয়ার পথে ২৪ লাখ টাকার ইয়াবাসহ আটক ১
চট্টগ্রাম থেকে বাসে চড়ে ফেনী যাওয়ার পথে ২৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে ফেনী সদর থানার লালপুল এলাকার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে র্যাব ৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তির নাম নাছির উদ্দিন (৩১)। তিনি কক্সবাজার জেলার চকরিয়া থানার পূর্ব ডুমখালী এলাকার আবুল আলমের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, চট্টগ্রাম থেকে যাত্রীবেশে এক মাদক কারবারি ইয়াবার একটি চালান নিয়ে ফেনীর দিকে আসছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মুহুরী ফিলিং স্টেশনের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসায় র্যাবের একটি আভিযানিক দল। গাড়ি তল্লাশিকালে চট্টগ্রাম থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস থামানো হয়। বাসের পেছনের সিটে বসা এক যাত্রী কৌশলে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা নাছির উদ্দিনকে আটক করেন। পরে তার সঙ্গে থাকা কাঁধ ব্যাগ তল্লাশি করে স্বচ্ছ পলি জিপার প্যাকেটে লুকিয়ে রাখা ৮ হাজার ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ১০ হাজার টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক অভিযুক্ত ব্যক্তি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ফেনী জেলার ফেনী সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
aliul / aliul
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
দিনভর পানি নিষ্কাশন, ফুটপাত দখলমুক্তে তৎপর ছিলেন প্রশাসক, তবুও ভোগান্তি
‘দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে’
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর উপায় নিয়ে কানাডার সঙ্গে আলোচনা
আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান হুমায়ুন কবিরের
জলবায়ু পরিবর্তনে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি নিয়ে প্রতিমন্ত্রীর উদ্বেগ
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩
সাতক্ষীরার অভিজ্ঞতায় উপকূলে পানি সংকট মোকাবিলার আহ্বান
ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট পেশ করা হবে
সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের
মিরপুর বাংলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক
রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ