কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত
দেশের কালচারাল ট্যুরিজম উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরের সিদ্ধান্ত হয়েছে।
সোমবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সভায় জানানো হয়, MOU স্বাক্ষরের পর দুই মন্ত্রণালয়ের জন্য অভিন্ন নীতিমালা (SOP) প্রণয়ন এবং Joint Taskforce for Cultural Tourism গঠন করা হবে। দেশের ৫৫৪টি প্রত্নতাত্ত্বিক প্রতিষ্ঠান পর্যায়ক্রমে পরিদর্শন করে পর্যটনকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে।
পর্যটন মন্ত্রী বলেন, জিডিপিতে পর্যটন খাতের অবদান ২-৩ শতাংশ থেকে ৭-৮ শতাংশে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে দেশের ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে পর্যটনের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
সভায় নজরুল বর্ষ উপলক্ষে দেশের বিমানবন্দরগুলোতে বিদেশ থেকে আগত যাত্রীদের জন্য প্রচারণা চালানোর প্রস্তাব দেওয়া হলে পর্যটন মন্ত্রী প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
দিনভর পানি নিষ্কাশন, ফুটপাত দখলমুক্তে তৎপর ছিলেন প্রশাসক, তবুও ভোগান্তি
‘দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে’
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর উপায় নিয়ে কানাডার সঙ্গে আলোচনা
আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান হুমায়ুন কবিরের
জলবায়ু পরিবর্তনে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি নিয়ে প্রতিমন্ত্রীর উদ্বেগ
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩
সাতক্ষীরার অভিজ্ঞতায় উপকূলে পানি সংকট মোকাবিলার আহ্বান
ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট পেশ করা হবে
সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের
মিরপুর বাংলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক
রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
Link Copied