ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সেই ২ অক্টোবরেই আসবে অজয়ের ‘দৃশ্যম ৩’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২৬ দুপুর ৪:৩১

কোনো গল্পের একটি তারিখও কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, তা প্রমাণ করেছে ‘দৃশ্যম’। সিনেমার মূল ঘটনার তারিখ ২ অক্টোবর। আর সেই ঘটনা থেকেই একের পর এক টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়েছে।

মালয়ালম সিনেমাটির হিন্দি রিমেকে অভূতপূর্ব সাড়া পেয়েছেন অজয় দেবগণ। এর প্রথম দুই কিস্তি হয়েছে সুপারহিট। এবার আসছে ‘দৃশ্যম ৩’। আর সিনেমার গল্পের সেই ২ অক্টোবরই নির্ধারণ করা হয়েছে মুক্তির তারিখ। তারিখটি অবশ্য আগেই জানানো হয়েছিল।

সোমবার (২৪ আগস্ট) সিনেমাটির নাম ও একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। ‘দৃশ্যম : দ্য কনক্লুশন’ সিনেমাটির পোস্টারে রয়েছে কেবল অজয়ের একটি চোখ। রহস্যময় সে চোখেই যেন লুকিয়ে আছে গল্পের যত অজানা মোড়।

পোস্টারের সঙ্গে অজয় লিখেছেন, ‘প্রতিটা মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা হয়। আর আমার কাছে আমার পরিবারই সবকিছু।’ এছাড়া পোস্টারেও একটি বাক্য লেখা রয়েছে, ‘আমার কাছে সত্য, সঠিক কেবলই আমার পরিবার।’ অর্থাৎ আগের দুই পর্বের মতো এবারও পরিবারকে রক্ষা করার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা দেবে বিজয় সালগাওকার (অজয়ের চরিত্রের নাম)।

এর আগে প্রকাশিত একটি টিজারেও বিজয়ের মানসিক অবস্থার আভাস পাওয়া গিয়েছিল। সেখানে নিজের সম্পর্কে মানুষ বছরের পর বছর ধরে যে নানা নাম দিয়েছে, সেসবের কথা বলতে শোনা যায় তাকে। তবে বিজয় স্পষ্ট করে দেয়, নিজের পরিবারই তার কাছে সত্য।

অভিষেক পাঠক নির্মিত ‘দৃশ্যম : দ্য কনক্লুশন’-এ আরো অভিনয় করেছেন টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, ইশিতা দত্ত, কমলেশ সাওয়ান্ত, জয়দীপ আহলাওয়াত, প্রকাশ রাজ প্রমুখ।

aliul / aliul

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র‍্যাপার

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’