ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ডিএমপির অভিযানে ২১৪৪ মামলা, আট শতাধিক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৮-২০২৬ বিকাল ৬:১৮

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ১৪৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৫০৬টি গাড়ি ডাম্পিং ও ৩১১টি গাড়ি রেকার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ১৪৪টি মামলা করেছে। অভিযানে বিভিন্ন ধরনের ৫০৬টি গাড়ি ডাম্পিং এবং ৩১১টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের বরাতে তিনি বলেন, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ১টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১৩৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১১টি বাস, ১৭টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ১১২টি মোটরসাইকেলসহ মোট ১৯৭টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৫টি বাস, ২টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ১২৮টি মোটরসাইকেলসহ মোট ৩০২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯টি বাস, ১১টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৪৯টি মোটরসাইকেলসহ মোট ১৭৮টি মামলা করা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৯টি বাস, ৩টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ১৫৩টি মোটরসাইকেলসহ মোট ৩৫৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২২টি বাস, ৯টি ট্রাক, ৩২টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ১৪৯টি মোটরসাইকেলসহ মোট ৩৩৬টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৬১টি বাস, ১৬টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ১৭৪টি মোটরসাইকেলসহ মোট ৪৫৪টি মামলা হয়েছে। আর ট্রাফিক-গুলশান বিভাগে ২৮টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৫৩টি মোটরসাইকেলসহ মোট ১৮৩টি মামলা করা হয়েছে।

নিয়াজ মেহেদী বলেন, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

aliul / aliul

উপকূলে খাবার পানিতে লবণাক্ততা, হৃদরোগের ঝুঁকিতে প্রতি পাঁচজনে একজন

মির্জা ফখরুলকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন

ডিএমপির অভিযানে ২১৪৪ মামলা, আট শতাধিক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

ভূমির সুরক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের তাগিদ

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ

দেশমাতৃকার সেবায় কাজ করে যাওয়ার নির্দেশ সেনাপ্রধানের

হামে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২

শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

ইউনিফর্মধারীদের তুলে নেওয়ার অভিযোগ, চার মাসেও সন্ধান নেই মিরাজের

জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত

চট্টগ্রাম থেকে ফেনী যাওয়ার পথে ২৪ লাখ টাকার ইয়াবাসহ আটক ১