কামরাঙ্গীরচরে পারিবারিক কলহের জেরে কলেজছাত্রীর মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন কলা মাঠ এলাকায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে রিশাত জাহান অমি (১৬) নামে এক কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত দেড়টা থেকে সকাল সাড়ে ৬টার মধ্যে যে–কোনো সময় নিজ বাসায় এই ঘটনা ঘটে। পরে সকালের দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা জাকির হোসেন জানান, রাতে আমরা সবাই ঘুমন্ত অবস্থায় ছিলাম। সেই সুযোগে রিশাত মাঝরাতের কোনো এক সময় পারিবারিক কলহের জেরে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন। পরে ভোরের দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সোয়া ৭টার দিকে জানান, তিনি আর বেঁচে নেই।
নিহতের বাড়ি ঢাকার কামরাঙ্গীরচরের কলা মাঠ এলাকায়। তার বাবার নাম মো. ওসমান গনি। তিনি ঢাকা সিটি কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বর্তমানে মরদেহটি ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
aliul / aliul
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
দিনভর পানি নিষ্কাশন, ফুটপাত দখলমুক্তে তৎপর ছিলেন প্রশাসক, তবুও ভোগান্তি
‘দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে’
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর উপায় নিয়ে কানাডার সঙ্গে আলোচনা
আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান হুমায়ুন কবিরের
জলবায়ু পরিবর্তনে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি নিয়ে প্রতিমন্ত্রীর উদ্বেগ
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩
সাতক্ষীরার অভিজ্ঞতায় উপকূলে পানি সংকট মোকাবিলার আহ্বান
ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট পেশ করা হবে
সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের
মিরপুর বাংলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক
রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ