ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২৬ দুপুর ১:৫৮

দেশে সাম্প্রতিক সময়ে একের পর এক ঘটে যাচ্ছে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা; যা তোলপাড় ফেলেছে দেশজুড়ে। এতে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে নেটমাধ্যমেও। 

সামাজিক মাধ্যমে স্ক্রল করলেই খুন, হত্যা ও সহিংসতার খবর চোখে ভাসছে। সারা দেশবাসীর মতো একইভাবে চোখে পড়ছে অভিনেত্রী জাকিয়া বারী মমর। আর বিষয়টি নিয়ে প্রকাশ করেছেন উদ্বেগ।

সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী মম। ভার্চুয়াল জগতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করে তিনি লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখতেছি! আল্লাহ সবাইকে সুরক্ষিত রাখুক।’

 

বলে রাখা ভালো, ‘ক্রাইম পেট্রোল’ হচ্ছে অন্যতম জনপ্রিয় এক ভারতীয় সিরিজ। যেখানে বাস্তব ঘটনার অবলম্বনে দেখানো হতো ভয়ঙ্কর সকল খুন, হত্যার মতো অপরাধ। এই অপরাধবিষয়ক শোর প্রসঙ্গ টেনেই প্রতীকী অর্থে এ মন্তব্য করেন মম। তাই সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত ভেসে আসা অপরাধ ও সহিংসতার খবরের চিত্র বোঝাতেই তিনি এই তুলনা ব্যবহার করেছেন। 

অভিনয়ের বাইরেও সমসাময়িক বিভিন্ন ইস্যু ও অনুভূতি নিয়ে সামাজিক মাধ্যমে নিয়মিত বার্তা দিয়ে থাকেন জাকিয়া বারী মম। এবারও তার ব্যতিক্রম হলো না।

aliul / aliul

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র‍্যাপার

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’