ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

শেখ হাসিনা শুধু নন, বিদেশে থাকা সব অভিযুক্তকে ফেরাতে চায় সরকার: তথ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৮-২০২৬ দুপুর ২:১৮

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি ভারত রাজনৈতিকভাবে সরাসরি নিষ্পত্তি না করে আদালতের প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করতে পারে বলে মন্তব্য করেছেন এমন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, “বিষয়টি আদালতের ওপর ছেড়ে দেওয়া হলে সেটি শেখ হাসিনার জন্য ‘খুব একটা সুখবর’ হবে না।”

মঙ্গলবার (২৫ আগস্ট) তথ্য মন্ত্রণালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। 

সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রীও ভারতীয় কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলেছেন— এমন প্রেক্ষাপটে তার প্রত্যর্পণের সর্বশেষ অগ্রগতির বিষয়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, “শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন— এটা আমরা জানি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ফেরত আনার জন্য প্রয়োজনীয় শর্ত ও অনুরোধ ভারতের কাছে দেওয়া হয়েছে।” 

তিনি বলেন, তার জানা মতে, ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি ভারতীয় পক্ষ আদালতের প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করতে পারে। 

তথ্যমন্ত্রী বলেন, “আমার মনে হয়, রাজনৈতিকভাবে সরাসরি সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি যদি আদালতের ওপর ছেড়ে দেওয়া হয়, তাহলে সেটি তার জন্য খুব একটা সুখবর হবে না।” 

আন্দালিভ রহমান পার্থ বলেন, “শুধু শেখ হাসিনা নন, বাংলাদেশের যেসব ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে এবং যারা বিদেশে অবস্থান করছেন, আমরা তাদের সবাইকে দেশে ফেরত চাই।” 

জুলাই আন্দোলনসহ এর আগের বিভিন্ন ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করবে বলেও জানান তথ্যমন্ত্রী। 

তিনি বলেন, “এসব মামলায় অভিযুক্ত যারা দেশের বাইরে অবস্থান করছেন, তাদের ফেরত এনে বিচারের মুখোমুখি করাই সরকারের লক্ষ্য।” 

aliul / aliul

পত্র-নথি নিষ্পত্তিতে বিলম্ব ঠেকাতে মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

শিগগিরই গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর

খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের নির্দেশ প্রতিমন্ত্রী ফরহাদের

শেখ হাসিনা শুধু নন, বিদেশে থাকা সব অভিযুক্তকে ফেরাতে চায় সরকার: তথ্যমন্ত্রী

আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন-সংবর্ধনা অনুষ্ঠিত

চার বছর পর শুরু হলো শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা

কোনো কনসার্ট বাতিল হওয়ার পেছনে নিরাপত্তাসহ বিভিন্ন কারণ থাকতে পারে

কামরাঙ্গীরচরে পারিবারিক কলহের জেরে কলেজছাত্রীর মৃত্যু

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে