ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৮-২০২৬ দুপুর ৪:৩৬

দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী তিন দিন দেশের সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে মাঝারি-ভারি এবং এসব বিভাগের তৎসংলগ্ন উজানে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে।

গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের মুহুরী, সেলোনিয়া, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সমতল বেড়েছে। অপরদিকে গোমতী ও ফেনী নদীর পানি সমতল কমেছে এবং হালদা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। এসব নদ-নদীর পানি আগামী এক দিন বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। বর্তমানে এগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল কমেছে। আগামী দুই দিন তা কমতে পারে এবং পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি সমতল বেড়েছে। আগামী তিন দিন তা বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। তবে এসব নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল রয়েছে এবং কুশিয়ারা নদীর পানি সমতল কমেছে। আগামী তিন দিন এসব নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

এদিকে উত্তরাঞ্চলের তিস্তা ও ধরলা নদীর পানি সমতল কমেছে। অপরদিকে দুধকুমার নদীর পানি সমতল বেড়েছে। তবে এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী পাঁচ দিন নদীগুলোর পানি সমতল বাড়তে পারে।

aliul / aliul

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

দিনভর পানি নিষ্কাশন, ফুটপাত দখলমুক্তে তৎপর ছিলেন প্রশাসক, তবুও ভোগান্তি

‘দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে’

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়া‌নোর উপায় নিয়ে কানাডার স‌ঙ্গে আলোচনা

আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান হুমায়ুন কবিরের

জলবায়ু প‌রিবর্ত‌নে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি নিয়ে প্রতিমন্ত্রীর উদ্বেগ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

সাতক্ষীরার অভিজ্ঞতায় উপকূলে পানি সংকট মোকাবিলার আহ্বান

ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট পেশ করা হবে

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

মিরপুর বাংলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ