‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী
ভারতীয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এ ‘জরিনা’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পান বাঙালি অভিনেত্রী অনংশা বিশ্বাস। তবে চরিত্রটির জনপ্রিয়তার পাশাপাশি ব্যক্তিজীবনে নানা হয়রানিরও শিকার হতে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী।
‘মির্জাপুর’-এ আবেদনময়ী চরিত্রে ‘জরিনা’য় অভিনয় করেন অনংশা। চরিত্রটির জন্য প্রশংসা পেলেও অশ্লীল ও কুরুচিকর বার্তার মুখোমুখি হতে হয়েছে তাকে।
অনংশা জানান, ‘মির্জাপুর ১’ মুক্তির পর তার প্রতি মানুষের আচরণ অনেকটাই বদলে যায়। সামাজিক মাধ্যম, ই-মেইল ও ইনবক্সে আসতে থাকে নানা ধরনের অনৈতিক প্রস্তাব।
অভিনেত্রীর ভাষ্য, ‘প্রথম সিজনের পর আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। কারণ তখন সবটাই আমার কাছে নতুন। সোশাল মিডিয়া থেকে ইনবক্স- সর্বত্রই কুরুচিকর ভাষায় মেসেজ আসত। দেখে নিজেই শিউড়ে উঠতাম!’
এসব ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন অনংশা। তিনি বলেন, ‘আমার মনে প্রশ্ন জাগত- আমি তো নিজের কাজটা সততা আর নিষ্ঠা নিয়েই করছি, তবুও কেন মানুষ এহেন অশ্লীল কথা বলছে?’
অভিনেত্রী জানান, কিছু মানুষ পর্দার চরিত্রের সঙ্গে তার বাস্তব জীবনকে মিলিয়ে দেখতেন। এ কারণে তাকে সরাসরি নানা ধরনের কুপ্রস্তাবও দেওয়া হতো।
অনংশার কথায়, ‘আমাকে সরাসরি জিজ্ঞেস করা হত- একরাতের জন্য তোমার রেট কত? দু'দিনের জন্য আমাদের সঙ্গে মরিশাস যাবে?- এই ধরনের নোংরা মেসেজে আমার ইনবক্স ভরে উঠেছিল।’
এ ধরনের মানসিকতা পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি। অনংশা বলেন, ‘সমাজের এহেন বিকৃত মানসিকতা বদলানো অত্যন্ত প্রয়োজন। কারণ একজন অভিনেতা পর্দায় যে চরিত্রটি ফুটিয়ে তুলছেন, তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই— এই সহজসরল কথাটা হজম করার দিন কি আজও আসেনি?’
এদিকে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ‘মির্জাপুর: দ্য মুভি’। সিনেমাটিতেও ‘জরিনা’ চরিত্রে দেখা যাবে অনংশাকে। সিনেমা মুক্তির আগে নিজের সেই অভিজ্ঞতার কথা জানালেন তিনি।
aliul / aliul
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়
কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন
দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি
‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’
সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম
এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান
সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র্যাপার
বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!