২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল
২০০৩ সালে মুক্তি পেয়েছিল ডোনাল্ড পেট্রির ‘হাউ টু লুজ আ গাই ইন ১০ ডেইজ’। মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া পায় সিনেমাটি। আর সময়ের সঙ্গে এটি হলিউডের অন্যতম জনপ্রিয় রোম্যান্টিক সিনেমা হয়ে ওঠে। সিনেমায় ম্যাথিউ ম্যাককনাহে ও কেট হাডসনের রসায়ন দারুণ পছন্দ করেছিল দর্শক।
দীর্ঘ ২৩ বছর পর অবশেষে ফিরছে সেই জুটি। হ্যাঁ, আসছে ‘হাউ টু লুজ আ গাই ইন ১০ ডেইজ’-এর সিক্যুয়েল। প্যারামাউন্ট পিকচার্স থেকে সিনেমাটির কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এবার অভিনয়ের পাশাপাশি সিনেমার প্রযোজনায়ও যুক্ত আছেন কেড হাডসন।
যদিও এবারের পর্বে ম্যাথিউ ও হাডসন জুটি বাঁধবেন কিনা, তা এখনো চূড়ান্ত করা হয়নি। তবে নির্মাতা চাইছেন, তাদের রাখতে। বর্তমানে গল্পটা সাজিয়ে নেওয়ার জন্য খোঁজা হচ্ছে চিত্রনাট্যকার। এরপরই মূলত চূড়ান্ত করা হবে অভিনয়শিল্পী।
হলিউডে বর্তমানে সিক্যুয়েলের অবস্থা রমরমা। কিছুদিন আগেই ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’র সিক্যুয়েল মুক্তি পেয়ে সুপারহিট হয়েছে। এছাড়া ‘স্ক্যারি মুভি’, ‘টয় স্টোরি ৫’-এর সাফল্যও অনেককে ভাবাচ্ছে। তাই ‘হাউ টু লুজ আ গাই ইন ১০ ডেইজ’-এর সিক্যুয়েল আসতে পারে, তা অনেকেই অনুমান করছিলেন। এবার তা-ই সত্যি হতে চলল।
aliul / aliul
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়
কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন
দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি
‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’
সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম
এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান
সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র্যাপার
বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!