ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-৮-২০২৬ দুপুর ১২:৩৭

কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, নতুন করে ঘর বেঁধেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বিভিন্ন গণমাধ্যমেও তার ‘বিয়ের’ খবর উঠে এসেছে। যদিও কোথাও তার বক্তব্য ছিল না।

এবার বিয়ে গুঞ্জনের অবসান ঘটালেন প্রভা। স্পষ্ট ভাষায় জানালেন, তিনি বিয়ে করেননি। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ফেসবুকে দেওয়া এক বার্তায় প্রভা লেখেন, ‘আমি বিয়ে করিনি। আমি কখনো চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে আবদ্ধ হইনি। আমার সম্পর্কে যে অভিযোগগুলো ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।’

অতঃপর তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে লেখেন, ‘আপনাদের লেখার শক্তি আছে। একই কলম কাউকে ভয়ংকর মানুষ হিসেবে, আবার কাউকে চমৎকার মানুষ হিসেবে তুলে ধরতে পারে। এই শক্তির সাথে দায়িত্বও আসে। তাই কারো ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল অভিযোগ প্রকাশ করার আগে, অনুগ্রহ করে তথ্য যাচাই করুন। অনুগ্রহ করে বিশ্বাসযোগ্য প্রমাণ দিন। অনুগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কথা বলুন।’

সবশেষে নিজের অনুসারীদের উদ্দেশে প্রভার বক্তব্য, ‘আপনারা কোনো ধরনের ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান দিয়ে বিভ্রান্ত হবেন না। আমার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন বা যে কোনো বিষয়ে সঠিক ও সত্য তথ্য সর্বদা আমার ফেসবুকের মাধ্যমে আপনাদের জানানো হবে। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমার শক্তি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।’

উল্লেখ্য, গুঞ্জনে বলা হচ্ছিল, যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবককে বিয়ে করেছেন প্রভা। তার গত কয়েক মাসের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকে গুঞ্জনের সূত্রপাত। চলতি বছরের এপ্রিলে নিজের অনামিকায় আংটি পরা একটি ছবি প্রকাশ করেন প্রভা। এরপর অনামিকায় হীরার আংটি ও ফুল হাতে আরেকটি ছবি পোস্ট করার পর গুঞ্জন জোরালো হয়।

এছাড়া গত কয়েক মাসে সম্পর্ক ও বিয়ে সংক্রান্ত বিভিন্ন পোস্ট দিয়েছেন অভিনেত্রী। এসব থেকেই মূলত গুঞ্জনের মাত্রা বাড়তে থাকে। তবে এবার প্রভা নিজেই সব গুঞ্জনের অবসান ঘটিয়ে দিলেন।

এমএসএম / এমএসএম

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র‍্যাপার

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’