ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৮-২০২৬ দুপুর ১১:৪১

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় অধিবেশনের কার্যক্রম শুরু হবে। এবারের অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
বুধবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে চিফ হুইপ বলেন, বিরোধী দলের কাছ থেকে সদস্যদের নাম পাওয়ার পরপরই সংশ্লিষ্ট সংসদীয় কমিটিগুলো চূড়ান্ত করা হবে। এবারের অধিবেশন ৫, ৭ অথবা ১০ কার্যদিবস চলতে পারে। তবে প্রয়োজন হলে অধিবেশনের মেয়াদ বাড়ানো হতে পারে।
তিনি জানান, তৃতীয় অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম এবং মানবাধিকার সুরক্ষা-সংক্রান্ত বিল রয়েছে। এ ছাড়া চলমান বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট নিয়েও সংসদে আলোচনা হতে পারে।
অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে প্রশাসন।
অধিবেশন চলাকালে সবাইকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।
চিফ হুইপের আশা, তৃতীয় অধিবেশনের মধ্য দিয়ে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল হবে। গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন, সংসদীয় কমিটির কার্যকারিতা বৃদ্ধি এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করতে সংসদ আরও কার্যকর ভূমিকা রাখবে।

Aminur / Aminur

দিনভর পানি নিষ্কাশন, ফুটপাত দখলমুক্তে তৎপর ছিলেন প্রশাসক, তবুও ভোগান্তি

‘দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে’

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়া‌নোর উপায় নিয়ে কানাডার স‌ঙ্গে আলোচনা

আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান হুমায়ুন কবিরের

জলবায়ু প‌রিবর্ত‌নে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি নিয়ে প্রতিমন্ত্রীর উদ্বেগ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

সাতক্ষীরার অভিজ্ঞতায় উপকূলে পানি সংকট মোকাবিলার আহ্বান

ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট পেশ করা হবে

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

মিরপুর বাংলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

বন্দরে পড়ে থাকা নিলামযোগ্য পণ্য ১৫ দিনের মধ্যে খালাসের নির্দেশ