ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বিপর্যস্ত নেপালে কেমন আছেন অপু বিশ্বাস?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-৮-২০২৬ দুপুর ১২:৪২

প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি নেপাল আজ ভালো নেই। বুধবার (২৬ আগস্ট) সকালে দেশটির ভোটে কোশি নদীতে আকস্মিক বন্যা বা হড়পা বানে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। এতে নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়ায় ৩৯৩ জন বিদেশি পর্যটকসহ প্রয় ৬০০ জন নিখোঁজ হয়েছেন।

এমন ভয়াবহ দুর্যোগে নেপালে অবস্থান করছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস। সঙ্গে রয়েছে তার নতুন সিনেমা ‘শিকার’-এর টিম। গত বেশ কিছুদিন ধরে তারা সেখানে শুটিং করছেন।

তবে এই বিপর্যয়ের মুখে পড়তে হয়নি অপু ও তার দলবলকে। খবরটি অভিনেত্রী নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অপু বলেন, “নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর মাঝেই আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি। ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকে অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জনরা ফোন ও মেসেজ করে আমাদের খোঁজ নিচ্ছেন—আমরা কেমন আছি, নিরাপদে আছি কি না।”

সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অপু বলেন, “সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।”

শুধু অপু বিশ্বাসই নন, বাংলাদেশি সংগীতশিল্পী তাসরিফ খান ও তার ব্যান্ডের সদস্যরাও রয়েছেন নেপালে। তারাও এক ভিডিও বার্তা দিয়ে জানিয়েছেন, নিরাপদ ও সুস্থ-স্বাভাবিক রয়েছেন।

aliul / aliul

বিজ্ঞাপনে খোলামেলা, ফের বিতর্কে সিডনি

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

নজরুল স্মরণে দুই দিনব্যাপী নৃত্য উৎসব

‘এখনও অনেক কিছু করা বাকি’, নতুন চরিত্রের খোঁজে রাকুল

নোবেলকে নিয়ে টুলুর আক্ষেপ—অদ্ভুত প্রতিভা নিজের ইচ্ছায় ধূলিসাৎ করে দিলো

পরিবেশ বিপর্যয় নাকি গভীর ষড়যন্ত্র? ‘ডিগার’-এর শেষ ট্রেলারে তোলপাড়

পপি : ঢাকাই সিনেমার অপূর্ব আশীর্বাদ, অতঃপর আক্ষেপ

অন্তর্জালে ১ বিলিয়নের ক্লাবে ‘জানজিরিন’

অভিনয়ে অনন্য ছিলেন এটিএম শামসুজ্জামান

শো চালানো অসম্ভব—কেন এমন আকুতি অমিতাভ বচ্চনের?

দীপিকার ‘না’ যেখানে, প্রীতির সেখানে ১৮ ঘণ্টা!

‘আমি পাঠান, গুলি করে দাও’, আন্ডারওয়ার্ল্ডের হুমকি যেভাবে সামলেছিলেন শাহরুখ

এক যুগ পর দেব–শুভশ্রী