উত্তরায় অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
রাজধানীর উত্তরা এলাকায় একটি ডেভেলপারস কোম্পানির হিসাব রক্ষকের কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল পৌনে ১০টায় উত্তরা ১১ নং সেক্টরে সোনারগাঁও জনপদ সড়কে ডেলিসিয়াস কফি শপের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা যায়, নূর নাফি ডেভেলপারস লিমিটেড কোম্পানির সহকারী হিসাবরক্ষক নাদিম আহমেদ সুজন ১১ নং সেক্টরে অফিস থেকে রিকশায় করে জনতা ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর এক ব্যক্তি রিকশা থামানোর জন্য সংকেত দেয়। রিকশা থামানোর পর আরও ৩ জন আসে। এরপর একজন পিস্তল ঠেকিয়ে নিজেকে ‘পিস্তল বাবু’ পরিচয় দিয়ে সঙ্গে থাকা ২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় ডেভেলপারস কোম্পানির এমডি মো. মনির হোসেন বলেন, সুজন অফিস থেকে টাকা নিয়ে রাজউকের ফি দিতে উত্তরা ৬ নম্বর সেক্টরে জনতা ব্যাংকে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের কাছে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। আমরা লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেব।
aliul / aliul
দিনভর পানি নিষ্কাশন, ফুটপাত দখলমুক্তে তৎপর ছিলেন প্রশাসক, তবুও ভোগান্তি
‘দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে’
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর উপায় নিয়ে কানাডার সঙ্গে আলোচনা
আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান হুমায়ুন কবিরের
জলবায়ু পরিবর্তনে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি নিয়ে প্রতিমন্ত্রীর উদ্বেগ
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩
সাতক্ষীরার অভিজ্ঞতায় উপকূলে পানি সংকট মোকাবিলার আহ্বান
ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট পেশ করা হবে
সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের
মিরপুর বাংলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক
রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ