নেপালে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাইনি, পেলে ব্যবস্থা নেব
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা এবং ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় এখনো কোনো বাংলাদেশি নাগরিকের ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি। যদি কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে টেলিফোনে কথা বলার প্রসঙ্গ টেনে খলিলুর রহমান বলেন, নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তাকে আমি প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনায়, আমাদের সহমর্মীতা ও শোক জ্ঞাপন করেছি। আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার কথা বলেছি। টেলিফোনে নেপালের মন্ত্রী বলেন, তারা এখনো পর্যবেক্ষণ করছে কী ধরণের ক্ষতি হয়েছে এবং কী ধরণের সহায়তা লাগবে তিনি আজ সন্ধ্যা বা আগামীকালের মধ্যে জানাবেন। আমরা তৈরি রয়েছি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো বাংলাদেশি এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা জানতে চেয়েছি, যদি হয়ে থাকে তাহলে যেন আমাদের জানানো হয়। আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করব, যে অবস্থায় তারা রয়েছেন তাদের ফেরত আনব। আমরা প্রস্তুত রয়েছি।
সরকারের প্রস্তুতি নিয়ে এক প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, আমরা বাংলাদেশি কারও নাম পাইনি। বাংলাদেশি কারও খোঁজ পাওয়া গেলে জীবিত বা মৃত অবস্থায়, আমরা তাদের (নেপাল সরকারের) সর্বাত্মক সহযোগিতা করব; এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।
aliul / aliul
পরিবারের সুখের আশায় বিদেশযাত্রা, ফিরলেন কফিনবন্দি হয়ে
নেপালে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাইনি, পেলে ব্যবস্থা নেব
বিভিন্ন এলাকায় আকস্মিক-ঝটিকা অভিযানের উদ্যোগ ডিএসসিসির
মালয়েশিয়ায় শ্রমবাজার : ৪ দেশের জনশক্তি রপ্তানিকারক সংগঠনের উদ্বেগ
জিপিএ-৫ চূড়ান্ত অর্জন নয়, সামনে কঠিন পথ : ডাকসু জিএস ফরহাদ
বৃষ্টি বাড়লে বাড়তে পারে তিস্তা-ধরলা-দুধকুমারের পানি
দেশব্যাপী বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন গ্রেপ্তার
আইন করে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসাসেবা নিশ্চিতের দাবি
বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময় : ইয়াও ওয়েন
শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিন সাপ, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক
জবানবন্দিতে উঠে এল নতুন তথ্য, দুই আসামির ডিএনএ ও ডোপ টেস্ট হবে
উত্তরায় অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ