ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সভাপতি মাখন, সম্পাদক রেজাউল


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৬-১০-২০২১ দুপুর ৩:৪৩
শনিবার শিরোইল বাসটার্মিনাল সংলগ্ন, পূবালী মার্কেটে (২য়তলা) বরেন্দ্র প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে বর্নাঢ্য আয়োজনে এই কমিটির ঘোষণা করা হয়। কার্যনির্বাহী পরিষদের ১১ জন ও সাধারন সদস্য ১০ জন, সর্বমোট ২১ জন নিয়ে গঠিত হয় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব। 
 
মৌখিক ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির রাজশাহী প্রতিনিধি আবু কাওসার মাখন ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক রূপালী দেশ'র রাজশাহী প্রতিনিধি মোঃ রেজাউল করিম। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহঃ সভাপতি আনন্দ টিভির রাজশাহী প্রতিনিধি সামসুল ইসলাম, সহ-সভাপতি দৈনিক বাংলাদেশের আলো'র রাজশাহী ব্যুরো প্রধান ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমার সময়'র রাজশাহী ব্যুরো প্রধান আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক  গণকণ্ঠ'র রাজশাহী ব্যুরো প্রধান লিয়াকত হোসেন, দপ্তর সম্পাদক দৈনিক স্বদেশ বিচিত্রার রাজশাহী জেলা প্রতিনিধি সাগর নোমানী, কোষাধ্যক্ষ দৈনিক বিশ্ব মানচিত্র'র রাজশাহী ব্যুরো প্রধান ওদুদুজ্জামান সুবাস, নির্বাহী সদস্য (১) দৈনিক সকালের সময়'র রাজশাহী ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা, নির্বাহী সদস্য (২) দৈনিক আমাদের সময় দূর্গাপুর প্রতিনিধি রায়হান ইসলাম, নির্বাহী সদস্য (৩) ডেইলি ইন্ডাস্ট্রি'র রাজশাহী জেলা প্রতিনিধি শাহিন সাগর।
 
এছাড়া সাধারণ সদস্যদের মধ্যে রয়েছেন দৈনিক বাংলাদেশ সমাচার'র রাজশাহী প্রতিনিধি রাজন ইসলাম সহ দৈনিক স্বদেশ প্রতিদিন, দি ডেইলি পিপলস টাইম,  দি ডেইলি মুসলিম টাইমস, দৈনিক ডেল্টা টাইমস, দৈনিক জবাবদিহি, দৈনিক জনবানী, দৈনিক সোনালী খবর ও ডেইলি সিটিজেন টাইমস পত্রিকার রাজশাহী প্রতিনিধি। 
 
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান। তিনি আনুষ্ঠানিক কমিটি ঘোষণা করেন এবং সবার হাতে তুলেল শুভেচ্ছা তুলে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক গণমুক্তির রাজশাহী ব্যুরো প্রধান মাজহারুল ইসলাম চপল, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সাংবাদিকতার ছাত্রী- শিক্ষানবীশ সাংবাদিক ফাহমিদা আক্তার, স্বদেশবানীর হিরো, পত্রিকা এজেন্সি মেসার্স বইবীথির মোঃ শাহিন, ফটো সাংবাদিক  আদিল প্রমুখ।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ