ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে এনআরবিসি ব্যাংক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১০-২০২১ দুপুর ৩:৪৪

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১০ থেকে ১৪ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে এনআরবিসি ব্যাংকের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসই’র সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় শীর্ষে উঠে এসেছে।

শনিবার ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের আগের সপ্তাহের শেষ দিন লেনদেন শেষে এনআরবিসি ব্যাংক শেয়ারের সর্বশেষ দাম ছিল ২৪.৪০ টাকা। আর গেল সপ্তাহের শেষ দিন লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দাম দাঁড়ায় ৩১.৬০ টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম ৭.২০ টাকা বা ২৯.৫১ শতাংশ বেড়েছে।

সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য ডিএসইর অন্য কোম্পানিগুলোর মধ্যে শেফার্ডের ২৪.৫৮ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ২১.৭৯ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১৯.৫৬ শতাংশ, দেশবন্ধু পলিমারের ১৯.০৫ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১৬.৫৫ শতাংশ, ফরচুন সুজের ১৩.৭১ শতাংশ, আমান ফিডের ১২.০১ শতাংশ, ওরিয়ন ফার্মার ১১.৪১ শতাংশ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১০.৩০ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।

প্রীতি / প্রীতি

দাম কমিয়েও ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বড় পতন

সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

শীতের সবজি বাজারে আসায় কিছুটা স্বস্তি, কমেছে ডিমের দামও

কমলো সোনার দাম

টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

ব্যাংককে ১৯১ দেশের অর্থনৈতিক মহাযজ্ঞ শেষ: বৈশ্বিক সংস্কারের নতুন রূপরেখা, অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যা পেল

দেশের বাজারে আজ সোনার ভরি কত?

বৈরুতের মতো চট্টগ্রাম বন্দরে বিস্ফোরণের শঙ্কা

দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা

বাংলাদেশের অর্থনীতি রক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া: অর্থমন্ত্রী

বাজারে কম দামি সবজি কেবল পেঁপে-মিষ্টি কুমড়া

কালিয়াকৈর-ময়মনসিংহ ৪০০ কেভি সঞ্চালন লাইন চালু বৃহস্পতিবার

কারখানায় উৎপাদন নেই, কাগজে রপ্তানি, ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ