ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা
নেপালে ঢালিউডের ‘শিকার’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছেন কলকাতার জনপ্রিয় দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় এবং রজতাভ দত্ত।
এ সিনেমার জন্য নেপালে শুটিংয়ে গেছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসও। এটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।
নেপালে অভিনেতা খরাজের সঙ্গে তার স্ত্রীও রয়েছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, খরাজ মুখোপাধ্যায় জানিয়েছেন, যে তারা বর্তমানে হোটেলেই অবস্থান করছেন এবং নিরাপদে আছেন।
খরাজ আরও জানান, দুর্যোগের কারণে কাঠমান্ডু যাওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় নির্ধারিত সকালের বিমানটি তারা ধরতে পারেননি। ফলে সড়কপথে ভারত সীমানার কাছে গোরক্ষপুর পৌঁছে সেখান থেকে ২৮ তারিখে সরাসরি কলকাতার বিমান ধরে দেশে ফেরার পরিকল্পনা করছেন তারা।
গত ২০ তারিখ খরাজ মুখোপাধ্যায় এবং রজতাভ দত্ত নেপালে পৌঁছেছিলেন। কিন্তু পৌঁছানোর পর থেকেই প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে বারবার শুটিং ব্যাহত হয়। বৃষ্টির মধ্যেই শুটিং শেষ করতে হয়েছে তাদের।
aliul / aliul
প্রথম পর্বে জীবনের গল্প শোনাবেন ফেরদৌসী রহমান
মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’
হ্যালোইনে কুমড়া নিয়ে মেতেছেন স্পর্শিয়া
পর্দায় অপরাধের গল্প তুলে আনা নির্মাতার রান্নাঘরে মৃত্যু
নেটফ্লিক্সে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার
অভিনয় নয়, ভিন্ন পথে মৌসুমী–ওমর সানীর দুই সন্তান
কমলা শাড়িতে মোহনীয় পরীমনি
গোপন বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছিল
না ফেরার দেশে ‘সিআইডি’খ্যাত নির্মাতা বিপি সিং
বোরকা পরে বাজার করলাম : শাবনূর
নতুন সিনেমায় শরিফুল রাজ
ছোট্ট শিশুটি এখন ১০০ কোটি টাকার মালিক