ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সাপ্তাহিক দাম কমার শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্স


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১০-২০২১ দুপুর ৩:৪৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে।

বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসই’র সাপ্তাহিক দাম কমার তালিকায় শীর্ষে উঠে এসেছে।

শনিবার ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের আগের সপ্তাহের শেষ দিন লেনদেন শেষে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারের দিন শেষের দাম ছিল ৭৫ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ দিন লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দাম দাঁড়ায় ৬৫.৩০ টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম ৯.৭০ টাকা বা ১২.৯৩ শতাংশ কমেছে।

সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা ডিএসইর অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিক হোটেলের ১১.৪৯ শতাংশ, এনভয় টেক্সটাইলের ১১.২৮ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১০.৬২ শতাংশ, সিলভা ফার্মার ১০.৫৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১০.২৬ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯.৬০ শতাংশ, একটিভ ফাইনের ৯.৩৫ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৯.৩৪ শতাংশ এবং সিলকো ফার্মার ৯.২৩ শতাংশ শেয়ারের দাম কমেছে।

প্রীতি / প্রীতি

৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক