মাছ ধরতে ১ লাখ টাকা চাঁদা, ফের দাবি ২ লাখ: খালিয়াজুরীতে জেলেদের হয়রানির অভিযোগ
নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরের উন্মুক্ত জলাশয়ে মাছ ধরতে জেলেদের কাছ থেকে প্রথমে ৩০ হাজার, পরে আরও ৭০ হাজার টাকা দেওয়ার প্রস্তুতির পর আবারও ২ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে জেলেদের মারধর, মাছ ধরতে বাধা এবং দুটি নৌকা, তিনটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।
ঘটনাটি ঘটেছে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বিশুরীকান্দা এলাকায়। এ ঘটনায় বলরামপুর গ্রামের জেলে মো. মুজিবুর মিয়া (৩১) খালিয়াজুরী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে মেন্দিপুর ইউনিয়নের বানুয়ারী গ্রামের আল আমিন চৌধুরী (৩৫), আলী হোসেন (৩০), সারোয়ার চৌধুরী (৪০) ও নয়ন মিয়ার (৩৮) নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, মুজিবুর মিয়াসহ স্থানীয় ২৪টি পরিবার হাওরের উন্মুক্ত জলাশয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। সম্প্রতি বিশুরীকান্দা এলাকায় মাছ ধরতে গেলে অভিযুক্তরা জেলেদের বাধা দিয়ে সেখানে মাছ ধরতে হলে টাকা দিতে হবে বলে জানান। পরে দুই নৌকার জেলেরা প্রথমে আল আমিন চৌধুরী ও আলী হোসেনকে ৩০ হাজার টাকা দেন। কিছুদিন পর আবার সেখানে মাছ ধরতে গেলে আরও ৭০ হাজার টাকা দাবি করা হলে জীবিকার তাগিদে সেই টাকাও দেওয়ার প্রস্তিতি নিই।
অভিযোগকারীর দাবি, গত ২৬ আগস্ট দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে ১৮ জন জেলে দুইটি নৌকা নিয়ে ওই এলাকায় মাছ ধরতে গেলে অভিযুক্তরা জানান, আগের ১ লাখ টাকা দিয়ে আর সেখানে মাছ ধরা যাবে না। ভাসা পানি থাকা পর্যন্ত মাছ ধরতে হলে আরও ২ লাখ টাকা দিতে হবে।
এ সময় জেলেরা নতুন করে টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে আগের ১ লাখ টাকা ফেরত দেওয়ার দাবি করেন। একপর্যায়ে কথা-কাটাকাটির মধ্যে আল আমিন ও আলী হোসেনের নেতৃত্বে জেলেদের মারধর এবং তাঁদের কাছ থেকে নগদ ১ হাজার ৬০০ টাকা, তিনটি স্মার্টফোন ও একটি বাটন মোবাইল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য ৫৭ হাজার ৬০০ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ছাড়া জেলেদের ব্যবহৃত দুটি নৌকা নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন মুজিবুর মিয়া। তাঁর দাবি, নৌকা দুটির আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা।
মুজিবুর মিয়া বলেন, “আমরা মাছ ধরে পরিবার চালাই। মাছ ধরতে গেলেই বিভিন্নভাবে বাধা দেওয়া হয় এবং টাকা দাবি করা হয়। ঘটনার রাতে আমাদের কাছ থেকে টাকা দাবি করার পাশাপাশি নৌকা ও মোবাইল নিয়ে যাওয়া হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা চাই।”
অভিযোগকারী আরেক জেলে শহীদুল্লাহ্ বলেন, দেশের পরিস্থিতি বিবেচনায় আমরা দুই নৌকা ২৪ জেলে বাধ্য হই টাকা দিতে। তবে অভিযুক্ত আলামিন ও আলী হোসেনের সাথে তাদের দাবীর ১ লাখ টাকা চাঁদা দেওয়ার বিষয়টি সাবস্থ্য হয় বোয়ালী গ্রামের মিলন মিয়া সম্মুখে এবং নগদ ৩০ হাজার টাকা দেওয়াও হয় এবং বাকী ৭০ হাজার টাকা ২৬ আগষ্ট দিবাগত রাতে নিয়ে যাওয়া হয় তাদেরকে দেওয়ার জন্য। কিন্তু ঐ দিন রাতে বিশুরী কান্দায় মাছ ধরতে গেলে আলামিন ও আলী হোসেনের নেতৃত্বে অজ্ঞাত ২৫/২৫ জনের একটি দল ২ লাখ টাকা চাঁদা দাবী করে। তাতে আমরা আপত্তি করলে করি এবং আমাদের দেওয়া ৩০ হাজার টাকা ফেরত চাইলে কথাকাটির মাঝেই আমাদের মারধর শুরু করে এবং আমাদের সাথে থাকা ৭০ হাজার টাকা( পুর্ব প্রতিশ্রুতি মোতাবেক দেওয়ার জন্য) ও তিনটি স্মার্ট ফোন ও তিনটি বাটন ফোন ও দুইটি ইঞ্জিন চালিত নৌকা ও জালসহ নিয়ে যায়। তখন আমরা কান্দাতে নেমে জাল ধরছিলাম। তখন আপনারা আসলেন কিভাবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের গ্রামের আল আমিন নামে একজন হাওড়ে ভ্রাম্যমান অবস্থায় মাছ কিনে সে দেখতে পেয়ে আমাদের পানি থেকে উদ্ধার করে বাড়ীতে পৌঁছে দেয়।
ভুক্তভোগী জেলেরা অভিযোগটির নিরপেক্ষ তদন্ত, নিয়ে যাওয়া নৌকা ও মালামাল উদ্ধারের পাশাপাশি জেলেদের নির্বিঘ্নে মাছ ধরার সুযোগ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী