তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে। উত্তরাঞ্চলের ১৬ জেলায় কৃষি উন্নয়নের প্রধান আর্থিক প্রতিষ্ঠান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) তিন মাস ধরে চেয়ারম্যানের পদটি খালি রয়েছে। বড় কর্তাদের অনুপস্থিতি এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে দীর্ঘ বিরতির পর সম্প্রতি নতুন নিয়োগ হওয়ায় ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রমে একধরনের অস্থিরতা বিরাজ করছে।
চেয়ারম্যান না থাকায় বোর্ড সভা অনুষ্ঠিত হতে পারছে না; যার ফলে ব্যাংকটির বহু বড় বড় নীতিগত সিদ্ধান্ত ও কার্যক্রম আটকে আছে।
সংষিøষ্টরা জানান, উত্তরাঞ্চলের কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ১৩ হাজার কোটি টাকার একটি বিশাল পুনঃঅর্থায়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে।
এর মধ্যে বাংলাদেশ ব্যাংক ১০ হাজার কোটি টাকা এবং কৃষিভিত্তিক আঞ্চলিক হাব সৃষ্টির লক্ষ্যে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। রূপালী ব্যাংক ও রাকাব যৌথভাবে এই প্রকল্পের লিড ব্যাংক হিসেবে কাজ করছে। ইতোমধ্যে রাজশাহী অঞ্চলে এ বিষয়ে অংশীজনদের নিয়ে একটি সভাও সম্পন্ন হয়েছে। তবে ব্যাংকের শীর্ষ নীতিনির্ধারণী পদ শূন্য থাকায় এই বিশাল কর্মযজ্ঞের অগ্রগতি ব্যাহত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাবনা জেলার বেশ কয়েকজন রাকাবের ব্যবস্থাপক জানান,“অত্যন্ত গুরুত্বপূর্ণ চেয়ারম্যান পদটি। পদটি দীর্ঘদিন খালি রয়েছে। পদটিতে দ্রুত পূরণ করা উচিৎ। এভাবে দীর্ঘদিন পদটি শুন্য থাকলে ক্রমান্বয়ে বিভিন্ন স্তরে কাজের ষÍবিরতা দেখা দিতে পারে।”
উল্লেখ্য, রাকাবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ আলী
মঙ্গলবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন অধ্যাপক মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন প্রখ্যাত অধ্যাপক ছিলেন।
১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে তিনি তার পেশাগত জীবন শুরু করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন এবং নানা প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি বেশ কয়েকটি বইয়ের রচয়িতা এবং তার অনেক প্রকাশনা ও গবেষণাকর্ম রয়েছে।
আলী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের কাছ থেকে কমনওয়েলথ স্কলারশিপ লাভ করেন এবং ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কিন্তু সরকার মাসতিনেক আগে মোহাম্মদ আলীকে রাকাবের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয়া হয়। তারপর থেকে পদটি শুন্য রয়েছে। যার ফলে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ব্যাংকটি হিমশিম খাচ্ছে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান