ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২৮-৯-২০২৬ রাত ১১:৫৫

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের রানীচাপুর গ্রামে সংঘর্ষের ঘটনায় দায়ের করা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে ময়মনসিংহ থেকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের ঢাকা বাইপাস এলাকা থেকে পুলিশ ও এসবিআর (স্পেশাল র‍্যাপিড ব্যাটালিয়ন) সদস্যদের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—রানীচাপুর গ্রামের আনোয়ার হোসেন (২৮) ও শফিকুল ইসলাম (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ববিরোধ ও রানীচাপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে নিয়ে জেরে চাকুয়া ইউনিয়নের রানীচাপুর গ্রামে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হন। আহতদের মধ্যে আব্দুল কদ্দুসের ছেলে শাহ আলমগীর (২৩) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কুর্মিটোলা সিটি কেয়ার হাসপাতালে মারা যান বলে তাঁর স্বজন ও প্রতিবেশীরা জানান।

এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিলে রাতে দুটি মামলা নথিভুক্ত করা হয়। এর মধ্যে একটি হত্যা মামলা।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার এসআই আব্দুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল ময়মনসিংহের ঢাকা বাইপাস এলাকায় অভিযান চালায়। এ সময় এসবিআরের সহযোগিতায় আনোয়ার হোসেন ও শফিকুল ইসলামকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটক দুই আসামিকে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে যথাযথ পুলিশি নিরাপত্তায় নেত্রকোণা জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের আটকের জন্যও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত