ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ২৮-৯-২০২৬ বিকাল ৫:৪৮

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার আইন শৃঙ্খলা সভা ও উপজেলার  অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র হারিছ চৌধুরী বাজারের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে  হারিছ চৌধুরী বাজারে  নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বাজারের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। বাজারের অবকাঠামোগত উন্নয়নসহ ব্যবসায়ী ও ক্রেতাদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সংসদ সদস্য মো. শাহজাহান বলেন, হারিছ চৌধুরী বাজার সুবর্ণচরের গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক কেন্দ্র। বাজারের উন্নয়ন হলে ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপকৃত হবেন। প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়নে সহযোগিতা করা হবে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, হারিছ চৌধুরী বাজারে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ কেনাকাটা ও ব্যবসায়িক কাজে আসেন। উন্নয়নকাজ শেষ হলে বাজারের ব্যবসায়িক পরিবেশ ও সাধারণ মানুষের চলাচলে সুবিধা বাড়বে বলে তাঁরা আশা করছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, 
সুবর্ণচর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা।
অনুষ্ঠানের প্রধান অতিথি নোয়াখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন, সুবর্ষচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান।

উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান,  সুবর্ণচর উপজেলা কমিশনার ভূমি ছেনমং রাখাইন,  সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার হারুন  অর রশীদ, চরজব্বর থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল হাসান,  সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ এনায়েত উল্যাহ বাবুল,  নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সুমন,  নোয়াখালী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন, সদস্য সচিব নুরুল হুদা, সুবর্ণচর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক,  সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিল,  সুবর্ণচর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আলী আহসান মোহাম্মদ তারেক,  সদস্য সচিব মামুন হাসান রোহান, প্রশাসনের কর্মকর্তাগন, হারিছ চৌধুরী বাজারের সেক্রেটারি নুর উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত