ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বাংলাদেশে ২ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৮-২০২৬ দুপুর ১২:৫৩

মালয়েশিয়া বাংলাদেশে বৈদ্যুতিক যান (ইভি), সৌরবিদ্যুৎ ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে প্রায় দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ কর্মী নেওয়ার বিষয়েও আলোচনা এগিয়েছে। আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে কর্মী নেওয়া শুরু হতে পারে এবং ছয় মাসের মধ্যে প্রক্রিয়াটি শেষ করার কথা রয়েছে।
রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা বিন ওসমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মালয়েশিয়ায় বর্তমানে বাংলাদেশি নিবন্ধিত শ্রমিক প্রায় আট লাখ।
এর বাইরে কিছু অনিবন্ধিত শ্রমিক রয়েছেন। তাদের নিবন্ধনের আওতায় আনার বিষয়ে মালয়েশিয়ার হাইকমিশনারকে অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশের প্রায় ১০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। অন্যদিকে মালয়েশিয়ার প্রায় এক হাজার শিক্ষার্থী বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজসহ বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করছেন।
বাংলাদেশ থেকে নতুন করে জনশক্তি নেওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া প্রায় দুই লাখ শ্রমিক নেওয়ার বিষয়ে আলোচনা করছে। এর মধ্যে প্রায় ১০ হাজার শ্রমিক কোনো খরচ ছাড়াই নেওয়ার কথা রয়েছে। বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দেখছে।
মালয়েশিয়ার কাছ থেকে রাবার মিশ্রিত বিটুমিন ব্যবহারের প্রযুক্তিগত সহায়তা নেওয়ার কথাও জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় প্রচুর বৃষ্টিপাত হলেও সেখানকার কার্পেটিং করা রাস্তা তুলনামূলকভাবে টেকসই। কার্পেটিংয়ের সঙ্গে রাবার ব্যবহারের কারণে বর্ষায় রাস্তা সহজে নষ্ট হয় না। ২০০৫ সালে বগুড়া সদরে পরীক্ষামূলকভাবে প্রায় দুই কিলোমিটার সড়কে মালয়েশিয়ার এ প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। সেই সড়ক এখনো ভালো আছে।
মীর শাহে আলম বলেন, ভবিষ্যতে গ্রামীণ সড়ক নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণে পর্যায়ক্রমে রাবার মিশ্রিত বিটুমিন ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে বাংলাদেশকে কারিগরি সহায়তা দেবে মালয়েশিয়া।
ইভি, সৌরবিদ্যুৎ ও হালাল খাদ্যে বিনিয়োগে আগ্রহী জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া বাংলাদেশে বৈদ্যুতিক যান, সৌর প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি এবং হালাল খাদ্য খাতে বিনিয়োগ করতে আগ্রহী। সব মিলিয়ে প্রায় ২ বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তুতি চলছে। খুব দ্রুত এসব বিনিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।

 

Aminur / Aminur

বাংলাদেশে ২ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া

স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: গুম প্রতিরোধ দিবসে রাষ্ট্রপতি

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু

ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৮০

চার খুনের তদন্তে নতুন কমিশনার, বললেন গাফিলতির কোনো সুযোগ নেই

নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

৯ জনের মরদেহ দেশে এসেছে, বাকি ৭ জনকে শনাক্ত করার কাজ চলছে

‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারেনি’

নেপালের বন্যায় শোক ও সহায়তার বার্তা সংসদের, সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব

পরিবারের সুখের আশায় বিদেশযাত্রা, ফিরলেন কফিনবন্দি হয়ে