ফিরছেন তিশা!
গত বছর সাকিব ফাহাদের ‘সোলজার’-এ যুক্ত হওয়ার মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু করেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। এরপর থেকেই অনেকের ধারণা, নাটকে আর ফিরছেন না অভিনেত্রী।
চার মাসেরও বেশি সময় নতুন কোনো নাটকের শুটিংয়ে অংশ না নেওয়ায় তার ছোটপর্দা ছাড়ার গুঞ্জনও ছড়িয়ে পড়ে। সেই গুঞ্জনে ইতি টেনে আবার নাটকে ফিরেছেন তানজিন তিশা। ইতিমধ্যে দুটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। মহিদুল মহিমের ‘ভালোবাসার অভিযান’-এর পাশাপাশি চয়নিকা চৌধুরীর ‘প্রথম দেখার পর’ নাটকে অভিনয় করেছেন। ‘প্রথম দেখার পর’ নাটকটিতে তিশার সঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।
নাটকে ফেরা প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘নাটক আমার শিকড় এবং এই জায়গা থেকে নিজেকে কখনো দূরে সরিয়ে রাখতে চাই না। প্রায় সাড়ে চার মাস নাটকের শুটিং করিনি। এ কারণে সবাই ধরেই নিয়েছিল সিনেমার জন্য হয়তো নাটক ছেড়ে দিয়েছি। কিন্তু আমি আগেও বলেছি, আমার শিকড় আমি কখনো ভুলি না। যখন মনে হলো আবার শুরু করা উচিত, তখন নাটকের জন্য শিডিউল দিই। এর আগে আরও একটি নাটকের কাজ করেছি।’
এর আগে ‘প্রতিশোধ’ নামে সিএমভির একটি নাটকে দেখা গেছে তিশাকে। মাহমুদ মাহিনের এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। লম্বা বিরতির পর এই নাটকের মাধ্যমে পর্দায় ফেরেন এই জুটি। ‘প্রতিশোধ’ দর্শক মহলে সাড়া ফেলে।
নাটকে এক তরুণ উদ্যোক্তা বা চাকরিপ্রার্থীর পেশাগত জীবনের সংগ্রামের চিত্র ফুটে উঠেছে। করপোরেট সংস্কৃতি এবং প্রতিষ্ঠানগুলোর অযৌক্তিক অভিজ্ঞতা চাওয়ার মানসিকতা নিয়ে তৈরি এই গল্পে রয়েছে সচেতনতামূলক বার্তা। বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের আগেই নানা রকম অভিজ্ঞতা চাওয়া হয়।
তেমন কিছু প্রসঙ্গও উঠে এসেছে প্রতিশোধে। নাটকে মারজান চরিত্রে তিশার অভিনয় প্রশংসিত হয়। এদিকে এখনও পুরোপুরি শেষ হয়নি ‘সোলজার’ সিনেমার কাজ। একটি গান ও কয়েকটি দৃশ্যের শুটিং বাকি রয়েছে। জানা গেছে, আগামী মাসে বাকি অংশের শুটিং শুরু হতে পারে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে চলতি বছরের শেষ দিকে মুক্তি পাবে সিনেমাটি।
এতে তানজিন তিশার বিপরীতে অভিনয় করছেন শাকিব খান। দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের লড়াইকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, তারিক আনাম খান, তৌকীর আহমেদসহ আরও অনেকে।
Aminur / Aminur
ফিরছেন তিশা!
সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা
সম্পর্কের ইতি টানলেন অনন্যা
‘২০১২’ সিনেমার সেই ভয়ংকর দৃশ্যই কি এখন নেপালের বাস্তবতা?
ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা
অবশেষে আসছে ‘অ্যাশেজ’-এর সেই গান
‘রকি হরর’ খ্যাত অভিনেতা টিম কারি আর নেই
প্রয়াণ দিবসে কাজী নজরুল স্মরণে নানা আয়োজন
বিপর্যস্ত নেপালে কেমন আছেন অপু বিশ্বাস?
গর্ভাবস্থায় নিজের অনুভূতির কথা জানালেন সমান্থা
সবাই আমাদের জন্য দোয়া করবেন : তাসরিফ খান
ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর’ গুজব, কেমন আছেন অভিনেতা?