ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিলো যুক্তরাষ্ট্র


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৮-২০২৬ দুপুর ১২:৫৭

দেশজুড়ে মা, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা শক্তিশালী করতে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ ডলারের (২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা) চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। 
সোমবার (৩১ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানায়।
পঞ্চগড় জেলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাবিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন।
যুক্তরাষ্ট্রের বৃহত্তর এ সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার ও শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার উপকরণ।
যুক্তরাষ্ট্রের অর্থায়নে ও ইউনিসেফের মাধ্যমে এসব সরঞ্জাম ও উপকরণ দুর্গম এলাকাসহ দেশজুড়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
ঢাকার মার্কিন দূতাবাস আরও জানায়, এ সহায়তা বাস্তবভিত্তিক অংশীদারিত্বের মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থা সুদৃঢ় করা এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখছে।
দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। 

Aminur / Aminur

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

সাতক্ষীরার অভিজ্ঞতায় উপকূলে পানি সংকট মোকাবিলার আহ্বান

ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট পেশ করা হবে

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

মিরপুর বাংলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

বন্দরে পড়ে থাকা নিলামযোগ্য পণ্য ১৫ দিনের মধ্যে খালাসের নির্দেশ

বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকাকে গভীর সাগরে না যাওয়ার নির্দেশ

আব্দুল্লাহপুর-টঙ্গির ড্রেনেজ ও রোড আইল্যান্ড ডিসেম্বরেই শেষের নির্দেশ

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩৬

লঘুচাপের প্রভাবে তিন দিন বৃষ্টির আভাস, বাড়তে পারে নদীর পানি

বাংলাদেশ চীনের সঙ্গে দীর্ঘদিনের আস্থাপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়