ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২৬ দুপুর ১:১৬

অভিনয়জীবনে শারীরিক চোটের কারণে সাময়িক বিরতিতে যেতে হয় অনেক তারকাকেই। তবে কাজ থেকে দীর্ঘ সময় দূরে থাকা যে মানসিকভাবে সহজ নয়, সেটিই যেন নতুন করে অনুভব করলেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। হিপের চোটের কারণে বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে থাকার পর অবশেষে শুটিংয়ে ফেরার সুখবর জানিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন সিনেমা ‘মাইসা’র শুটিংয়ের সময় হিপে চোট পান রাশমিকা। চিকিৎসকের পরামর্শে এরপর তাকে অভিনয় থেকে বিরত থাকতে হয়।
দীর্ঘ এই বিরতিতে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই সময়ের বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটানো, পূজা দেওয়া, পোষা কুকুরের সঙ্গে খেলাধুলা, ধাঁধা মেলানো এবং বাগানে সময় কাটানোর মুহূর্ত দেখা গেছে।
ছবি ও ভিডিওগুলোর কোলাজ প্রকাশ করে রাশমিকা লিখেছেন, ‘আমি খুব শিগগিরই আবার কাজে ফিরছি, কিন্তু সত্যি বলতে এই দিনগুলোকে আমি ভীষণ মিস করব।’
চোটে পড়ার আগে টানা একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন রাশমিকা। এর মধ্যে অন্যতম আলোচিত সিনেমা ‘মাইসা’।
গন্ড উপজাতির পটভূমিতে নির্মিত সিনেমাটি একটি আবেগঘন অ্যাকশন-থ্রিলার। এতে এক সাহসী উপজাতীয় নারীর চরিত্রে অভিনয় করছেন রাশমিকা। চরিত্রটি তার আগের কাজগুলোর তুলনায় একেবারেই আলাদা বলে জানা গেছে।
চোট কাটিয়ে কাজে ফেরার প্রস্তুতির পাশাপাশি ‘মাইসা’ নিয়ে নতুন করে দর্শকদের আগ্রহও তৈরি হয়েছে। তবে কাজের ব্যস্ততায় ফেরার আগে পরিবারের সঙ্গে কাটানো নির্ভার সময়গুলো যে অভিনেত্রীর মনে বিশেষ জায়গা করে নিয়েছে, তার ইনস্টাগ্রাম পোস্টেই তা স্পষ্ট।

Aminur / Aminur

বিজ্ঞাপনে খোলামেলা, ফের বিতর্কে সিডনি

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

নজরুল স্মরণে দুই দিনব্যাপী নৃত্য উৎসব

‘এখনও অনেক কিছু করা বাকি’, নতুন চরিত্রের খোঁজে রাকুল

নোবেলকে নিয়ে টুলুর আক্ষেপ—অদ্ভুত প্রতিভা নিজের ইচ্ছায় ধূলিসাৎ করে দিলো

পরিবেশ বিপর্যয় নাকি গভীর ষড়যন্ত্র? ‘ডিগার’-এর শেষ ট্রেলারে তোলপাড়

পপি : ঢাকাই সিনেমার অপূর্ব আশীর্বাদ, অতঃপর আক্ষেপ

অন্তর্জালে ১ বিলিয়নের ক্লাবে ‘জানজিরিন’

অভিনয়ে অনন্য ছিলেন এটিএম শামসুজ্জামান

শো চালানো অসম্ভব—কেন এমন আকুতি অমিতাভ বচ্চনের?

দীপিকার ‘না’ যেখানে, প্রীতির সেখানে ১৮ ঘণ্টা!

‘আমি পাঠান, গুলি করে দাও’, আন্ডারওয়ার্ল্ডের হুমকি যেভাবে সামলেছিলেন শাহরুখ

এক যুগ পর দেব–শুভশ্রী