সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। দীর্ঘদিন ধরেই অভিনয় ও গণমাধ্যমের আড়ালে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
তবে সম্প্রতি নিজের জীবন নিয়ে নতুন করে ভাবনার কথা জানিয়েছেন তিনি।
ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকার কথায়, জীবনের বাকি সময়টা শান্তি ও সৃষ্টিকর্তার স্মরণে কাটাতে চান।
এক গণমাধ্যমকে পপি বলেন, ‘সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই।
পপির এই বক্তব্যে শুধু ধর্মীয় জীবনযাপনের আকাঙ্ক্ষাই নয়, চলচ্চিত্রের রঙিন জগৎ থেকে নিজেকে আরও দূরে সরিয়ে নেওয়ার ইঙ্গিতও পাওয়া গেছে।
দীর্ঘ ২৮ বছরের অভিনয়জীবনে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া এই অভিনেত্রী এখন জীবনের অন্য একটি অধ্যায়কে গুরুত্ব দিতে চান।
নিজের অতীত জীবন প্রসঙ্গে পপি বলেন, ‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’
তার এমন মন্তব্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছে চলচ্চিত্রে তার ফেরার প্রসঙ্গও। যদিও ২০২৫ সালে পপি জানিয়েছিলেন, দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরলে যেকোনো কাজ দিয়ে নয়, ভালো কোনো কাজ দিয়েই ফিরতে চান। তবে ২০২৬ সালে এসে এখনো তার চলচ্চিত্রে ফেরার বিষয়টি অনিশ্চিত।
১৯৯৫ সালে লাক্স আনন্দ বিচিত্রা ফটো সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পপির মিডিয়ায় পথচলা শুরু। এরপর প্রয়াত পরিচালক শহীদুল হক খানের পরিচালনায় প্যাকেজ নাটক ‘নায়ক’-এ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয় করেন তিনি। ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।
প্রায় তিন দশকের ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। বাণিজ্যিক সিনেমার পাশাপাশি ভিন্নধর্মী ও প্রশংসিত চলচ্চিত্রেও নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই অভিনেত্রী। অভিনয়ের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
তবে ক্যারিয়ারের সফল সময়ের পর ধীরে ধীরে নিজেকে আড়ালে নিয়ে যান পপি। ২০২১ সালের শুরু থেকেই মিডিয়াসংশ্লিষ্টদের সঙ্গে তার যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই তাকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
পপির বিয়ে ও সংসারজীবন নিয়েও দীর্ঘদিন ধরে নানা আলোচনা ছিল। পরে জানা যায়, তিনি বিয়ে করে সংসারী হয়েছেন এবং এক পুত্রসন্তানের মা হয়েছেন। তার ছেলের নাম আয়াত।
Aminur / Aminur
বিজ্ঞাপনে খোলামেলা, ফের বিতর্কে সিডনি
রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা
নজরুল স্মরণে দুই দিনব্যাপী নৃত্য উৎসব
‘এখনও অনেক কিছু করা বাকি’, নতুন চরিত্রের খোঁজে রাকুল
নোবেলকে নিয়ে টুলুর আক্ষেপ—অদ্ভুত প্রতিভা নিজের ইচ্ছায় ধূলিসাৎ করে দিলো
পরিবেশ বিপর্যয় নাকি গভীর ষড়যন্ত্র? ‘ডিগার’-এর শেষ ট্রেলারে তোলপাড়
পপি : ঢাকাই সিনেমার অপূর্ব আশীর্বাদ, অতঃপর আক্ষেপ
অন্তর্জালে ১ বিলিয়নের ক্লাবে ‘জানজিরিন’
অভিনয়ে অনন্য ছিলেন এটিএম শামসুজ্জামান
শো চালানো অসম্ভব—কেন এমন আকুতি অমিতাভ বচ্চনের?
দীপিকার ‘না’ যেখানে, প্রীতির সেখানে ১৮ ঘণ্টা!
‘আমি পাঠান, গুলি করে দাও’, আন্ডারওয়ার্ল্ডের হুমকি যেভাবে সামলেছিলেন শাহরুখ