বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভ্যাবের শুভেচ্ছা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ভেটেরিনারি ডক্টরস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভ্যাবের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া করা হয়। এ সময় তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়। বিএনপির ঘোষিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবেও এ দুই সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের কর্মসূচি ছিল।
উপস্থিত সাংবাদিকেদর উদ্দশ্যো ভ্যাবের মহাসচিব ডাঃ কবির উদ্দিন আহমেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, উৎপাদনমুখী অর্থনীতি ও স্বনির্ভর বাংলাদেশের দর্শন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতকে জাতীয় উন্নয়নের অন্যতম অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করা প্রয়োজন। দুধ, ডিম ও মাংসের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষের সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের হাত কে শক্তিশালী করে দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব।
ভ্যাব নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান সরকারের প্রাণিসম্পদ খাতের উন্নয়নমূলক অঙ্গীকার বাস্তবায়নে খামারিদের উৎপাদন ব্যয় কমানো, সহজ শর্তে ঋণ ও প্রণোদনা প্রদান, উন্নত জাত সম্প্রসারণ, প্রাণিরোগ নিয়ন্ত্রণ, আধুনিক ভেটেরিনারি সেবা সম্প্রসারণ এবং দুধ, ডিম ও মাংসের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
তারা আশা প্রকাশ করেন, প্রাণিসম্পদ খাতের ক্ষুদ্র, প্রান্তিক ও বাণিজ্যিক খামারিদের জন্য সরকারি সহায়তা আরও সম্প্রসারিত হবে এবং ভেটেরিনারি চিকিৎসক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা কাজে লাগিয়ে দেশের প্রাণিসম্পদ উৎপাদন ও নিরাপদ প্রাণিজ আমিষের সরবরাহ আরও বৃদ্ধি পাবে।
ভ্যাবের পক্ষ থেকে বলা হয়, একটি সুস্থ, মেধাবী ও উৎপাদনশীল জাতি গঠনে দুধ, ডিম ও মাংসের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা অপরিহার্য। তাই প্রাণিসম্পদ খাতের উন্নয়নকে খাদ্যনিরাপত্তা, পুষ্টি, জনস্বাস্থ্য ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া দরকার।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে ভ্যাব নেতৃবৃন্দ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তারা বলেন, গণতন্ত্র, মানুষের অধিকার, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা এবং সমৃদ্ধ প্রাণিসম্পদ খাত গড়ে তোলার প্রত্যয়ে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণই হোক প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভ্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ডা.মো আব্দুর রহিম, সংগ্রামী মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদ ,ডা.বেগম শামছুন নাহার আহম্মদ পপি ,ডা. মাহফুজার রহমান ,ডা. মউদুদ ,ডা.সাখাওয়াত ডা. মো: ইউনুস আলী মঞ্জু সহ ভ্যাবের অন্যান্য সদস্য এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রায় শতাধিক কর্মকর্তা কর্মচারী উপস্হিত ছিলেন।
এমএসএম / এমএসএম
যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজের বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম ও টিআইবিকে এক হয়ে কাজ করতে হবে
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনায় বাংলাদেশের নিন্দা
হুমায়ুন কবিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে আগুন, বৈদ্যুতিক প্যানেলে প্রথম ধোঁয়া
সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধের সুযোগ রাখা হবে না: তথ্যমন্ত্রী
সংবাদ মাধ্যম আছে বলেই আমরা এখানে আছি : তথ্যমন্ত্রী
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি
রোহিঙ্গা সংকট এমন কোনো সংকট নয়, যা বাংলাদেশ একাই সমাধান করবে
মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
র্যাবের অভিযানে গ্রেপ্তার ৫, বিদেশি পিস্তল ও লুণ্ঠিত গোলাবারুদ উদ্ধার