গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন: জহির উদ্দিন স্বপন
স্বাধীনতার পর তৎকালীন শাসকগোষ্ঠীর বাকশালি ও স্বৈরাচারী মনোভাবের কারণেই দেশে ১৫ আগস্টের মতো রক্তাক্ত রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘‘স্বাধীনতার পর তৎকালীন সরকার জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার ধূলিসাৎ করেছিল। তাদের ফ্যাসিবাদী শাসনের কারণে নিজ দলের ভেতরেও তীব্র অসন্তোষ ও বিদ্রোহ দেখা দেয়, যার চূড়ান্ত পরিণতিতে বাকশালের অবসান ঘটে।’’
দলের প্রতিষ্ঠাতাকে স্মরণ করে তিনি বলেন, ‘‘বিএনপির প্রতিষ্ঠার পূর্বে এ দেশের রাজনীতি এক জটিল ঘূর্ণাবর্তে বন্দি ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে সামরিক বাহিনীকে সুশৃঙ্খল করেন, মানুষের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেন। এমনকি আজকের তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পের ভিত্তিও তাঁর হাতেই রচিত হয়েছিল।’’
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘‘৯ বছরের আপসহীন সংগ্রামের মাধ্যমে তিনি এরশাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশে গণতন্ত্র পুন প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রাখেন।’’
সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বপন বলেন, ‘‘শহীদ আবু সাঈদ ও ছাত্রদল কর্মী ওয়াসিমসহ অগণিত শহীদের রক্তে ভেজা এই আন্দোলন জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন। আজও গণতন্ত্রের লড়াইয়ে অংশ নেওয়া ২২১ জন নেতাকর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’’
শেখ হাসিনার বিষয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ‘‘ফ্যাসিবাদী শাসকেরা আজ জনবিচ্ছিন্ন ও সামাজিকভাবে বয়কট হয়েছে। শেখ হাসিনা দেশে পা রাখলেই তাকে আদালতের কাঠগড়ায় ও কারাগারে যেতে হবে।’’
গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান মুকুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, পৌর বিএনপির সদস্যসচিব শরীফ শফিকুর রহমান স্বপন এবং বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুর আলম খান সেন্টু।
এছাড়াও সমাবেশে বক্তব্য দেন গৌরনদী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান খোকন, গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসলিমা বেগম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান পান্নু, উপজেলা যুবদলের সদস্যসচিব মনির হোসেন মাস্টার, পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল আমিন মোল্লা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হীরা রহমান সাদ্দাম এবং সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম।
এমএসএম / এমএসএম
যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজের বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম ও টিআইবিকে এক হয়ে কাজ করতে হবে
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনায় বাংলাদেশের নিন্দা
হুমায়ুন কবিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে আগুন, বৈদ্যুতিক প্যানেলে প্রথম ধোঁয়া
সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধের সুযোগ রাখা হবে না: তথ্যমন্ত্রী
সংবাদ মাধ্যম আছে বলেই আমরা এখানে আছি : তথ্যমন্ত্রী
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি
রোহিঙ্গা সংকট এমন কোনো সংকট নয়, যা বাংলাদেশ একাই সমাধান করবে
মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
র্যাবের অভিযানে গ্রেপ্তার ৫, বিদেশি পিস্তল ও লুণ্ঠিত গোলাবারুদ উদ্ধার