ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে আতহার আলী খান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১০-২০২১ দুপুর ১১:১৯

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের পর্দা উঠছে রোববার। এর আগে আসরের ধারাভাষ্য প্যানেল প্রকাশ করেছে আইসিসি। সেখানে ২১ জনের নামের তালিকার মধ্যে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন আতহার আলী খান। একই প্যানেলে যুক্ত হচ্ছেন সাবেক দুই তারকা ক্রিকেটার ডেল স্টেইন ও শেন ওয়াটসন।

ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পর থেকেই ধারাভাষ্য পেশায় জড়িয়ে পড়েন আতহার আলী খান। তার পাশাপাশি ধারাভাষ্য প্যানেলে চমক হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ফাস্ট বোলার স্টেইন এবং অস্ট্রেলিয়ার ২০১৫ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ও সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন। 

এছাড়াও আছেন দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামিও। নারী ধারাভাষ্যকারদের মধ্যে আছেন আনজুম চোপড়া, নাতালাই জার্মানোস।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেল :

আতহার আলী খান, সুনীল গাভাস্কার, হার্শা ভোগলে, ইয়ান বিশপ, ড্যারেন স্যামি, ডেল স্টেইন, শেন ওয়াটসন, নাসের হুসাইন, নাতালাই জার্মানোস, মাইক, আথারটন, সাইমন ডউল, রাসেল আরনল্ড, আনজুম চোপরা, মুরালি কার্তিক, বাজিদ খান, এমপুমেলেলো এমবাংওয়া, প্রিস্টন মমসেন, ড্যানি মরিসন, মার্ক নিকোলাস, নিল ও’ব্রায়েন, অ্যালান উইকিলিন্স।

প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওমান ও পাপুয়া নিউগিনি, একই দিনে দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডর বিপক্ষে খেলবে বাংলাদেশ।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে