ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রেক্ষাগৃহে কালিন ভাইয়ারা, ভাঙতে পারে যেসব রেকর্ড


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-৯-২০২৬ বিকাল ৬:৩৪

আর মাত্র একদিন, এরপরই ওটিটি মাতানো জনপ্রিয় ক্রাইম ফ্র্যাঞ্চাইজি ‘মির্জাপুর’ দেখা যাবে প্রেক্ষাগৃহে। ওয়েবে তিন সিজনের পর আগামী ৪ সেপ্টেম্বর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মির্জাপুর: দ্য মুভি’। সেই চেনা আমেজ এবার সিনেমা হলে ছড়িয়ে দিতে ফিরছেন ‘কালিন ভাইয়া’ রূপী পঙ্কজ ত্রিপাঠি, ‘গুড্ডু পণ্ডিত’ চরিত্রে আলী ফজল এবং ‘মুন্না ত্রিপাঠি’র ভূমিকায় দিব্যেন্দু শর্মা। 

সিনেমাটি যখন মুক্তির দাঁড়প্রান্তে, তখনই শোনা যাচ্ছে এর বড় সফলতার খবর। এছাড়াও ধারণা করা হচ্ছে, এই সফলতা নিয়ে বেশ কিছু রেকর্ড ভাঙতে পারে এই ‘মির্জাপুর: দ্য মুভি’।

ভারতীয় বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রথম দিনের জন্য ভারতজুড়ে সিনেমাটির ১ লাখ ৪০ হাজার ২৯৫টি টিকিট অগ্রিম বিক্রি হয়েছে, যা থেকে আয় এসেছে প্রায় ৪ কোটি রুপি (৩.৯৬ কোটি রুপি)। ছবিটির জন্য এখন পর্যন্ত ৭ হাজার ৫৫৫টি শো নির্ধারিত হয়েছে। আর আসন বুকিংয়ের পুরো হিসাব ধরলে ছবিটির অগ্রিম সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি ২৩ লাখ রুপি।

অগ্রিম আয়ের সিংহভাগ এসেছে সিনেমাটির হিন্দি সংস্করণ থেকে। হিন্দি সংস্করণে প্রায় ৭ হাজার ৫১০টি শোয়ের বিপরীতে ১ লাখ ৩৯ হাজার ৯২৩টি টিকিট বিক্রি হয়ে আয় হয়েছে ৩ কোটি ৯৫ লাখ রুপি। এ সংস্করণে গড়ে প্রতিটি টিকিটের দাম ছিল প্রায় ২৪৩ রুপি। অন্যদিকে তেলেগু সংস্করণে ৪৫টি শো থেকে ৩৭২টি টিকিট বিক্রি হয়ে আয় এসেছে প্রায় ৬৭ হাজার ৪৮৮ রুপি।


সাধারণত হিন্দি সিনেমায় মুক্তির প্রথম দিনেই ২৫ কোটি রুপি বা তার বেশি আয়ের রেকর্ড তৈরি করা প্রথম সারির তারকাদের দখলে থাকে। শাহরুখ, সালমান ও আমির খানের পাশাপাশি অক্ষয় কুমার কিংবা হৃতিক রোশনের মতো হাতে গোনা কয়েকজন তারকা প্রতিনিয়ত এই মাইলফলক স্পর্শ করেছেন। তবে বক্স অফিসের হিসেব বলছে, ‘মির্জাপুর: দ্য মুভি’ প্রথম দিনেই ২৫ কোটি রুপির ঘর ছুঁতে পারলে পঙ্কজ ত্রিপাঠি, আলী ফজল ও দিব্যেন্দুর মতো তারকারাও একলাফে সেই অভিজাত ক্লাবে পৌঁছে যাবেন। 

শুধু তা-ই নয়, প্রথম দিন ২৫ কোটি রুপি আয় করতে পারলে এটি সাম্প্রতিক সময়ের ব্যবসাসফল সিনেমা ‘সাইয়ারা’ (২২ কোটি রুপি) এবং ‘আওয়ারাপান ২’ (২১.৫০ কোটি রুপি)-এর প্রথম দিনের আয়ের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।

বড় পর্দায় আসার আগে সিনেমাটিতে কিছু সম্পাদনা এনেছে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড (সিবিএফসি)। বোর্ড সিনেমাটিকে 'এ' (প্রাপ্তবয়স্কদের জন্য) সার্টিফিকেট দিয়েছে এবং দুটি দৃশ্য থেকে প্রায় ৩৫ সেকেন্ডের ঘনিষ্ঠ দৃশ্য ছেঁটে ফেলার নির্দেশ দিয়েছে। গুরমিত সিং পরিচালিত এই সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জীতেন্দ্র কুমার, রবি কিষাণ, অভিষেক ব্যানার্জি, রসিকা দুগাল ও শ্বেতা ত্রিপাঠি। ২০১৮ সালে প্রাইম ভিডিওতে যাত্রা শুরু করে তুমুল পরিচিতি পাওয়া ‘মির্জাপুর’-এর তৃতীয় সিজন আসে ২০২৪ সালে। ওটিটিতে দীর্ঘ সাফল্য শেষে এবার রূপালী পর্দায় নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় দিন গুনছেন কালিন ভাইয়ারা।

aliul / aliul

প্রেক্ষাগৃহে কালিন ভাইয়ারা, ভাঙতে পারে যেসব রেকর্ড

সালমান শাহ স্মরণে টানা সাত দিন জনপ্রিয় সাত সিনেমা

‘ফ্যামিলি এক্সপ্রেস’-এ ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

গুমের অন্ধকার গল্পে ‘জোয়ার’ এলো অন্তর্জালে

অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী

‘দেশু ৭’-এর টিজার: সিনেমার গল্পেও দেব-শুভশ্রীর ‘পুনর্মিলন’

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি

ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা

নতুন বিজ্ঞাপনে ফারিণ

ফিরছেন তিশা!

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

সম্পর্কের ইতি টানলেন অনন্যা